× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিগগিরই বিদায় নিচ্ছেন ডোনাল্ড!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩ ২২:৩৫ পিএম

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩ ১৩:৩৩ পিএম

বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বিদায় নিতে পারেন বিশ্বকাপের পর

বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বিদায় নিতে পারেন বিশ্বকাপের পর

সব হারানোর ভিড়েও কিছু পাওয়া থাকে। বিশ্বকাপে বাংলাদেশের হতাশার মাঝে আশার আলো পেস ইউনিট। টানা ব্যর্থতার পরও পেসারদের নিয়ে স্তুতি গান অধিনায়ক সাকিব আল হাসান। স্বস্তিবোধ করেন পেসারদের ধারাবাহিক সফলতায়। অথচ যার হাত ধরে পেস বোলিংয়ের এত উন্নতি সেই বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বিদায় নিতে পারেন বিশ্বকাপের পর!

বিশ্বকাপ শেষে প্রায় প্রতিটি দলের কোচিং স্টাফে পরিবর্তন আসে। চলতি আসর শেষে বাংলাদেশ ক্রিকেট দলের কোচিং স্টাফেও পরিবর্তনের আভাস মেলেছে। চুক্তি থেকে বাদ পড়তে পারেন পেস বোলিং কোচ ডোনাল্ড। স্পিন কোচ রঙ্গনা হেরাথ, ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট, ট্রেনার নিকোলাস লি ও ভিডিও অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্র শেখরনও বিদায় নিতে পারেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তাদের চুক্তি শেষ হবে চলতি বছরের ৩০ নভেম্বর।

আসরে শরিফুল ইসলাম ছাড়া বাকি পেসারদের কেউই সব ম্যাচ খেলেননি। উইকেট সংগ্রহকারীদের তালিকায় শরিফুল আছেন ১৫ নম্বরে। তাসকিন কিংবা মুস্তাফিজ সব ম্যাচ খেললে তারাও প্রতিযোগিতায় থাকতেন। সব মিলিয়ে আসরে বাংলাদেশি পেসারদের পারফরম্যান্স খারাপ বলা যাবে না। বরং ভারতের ব্যাটিংস্বর্গে সেরাটাই দিচ্ছেন তারা। কিন্তু বছর কয়েক আগেও টাইগার শিবিরের সবচেয়ে চিন্তার কারণ ছিল পেস ইউনিট। পেসারদের গ্রাফে এমন উন্নতির পেছনের নায়ক ডোনাল্ড। অথচ তাকেই বিদায় নিতে হবে বিশ্বকাপের পর।

২০২২ সালের মার্চে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পান ডোনাল্ড। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছিল বিসিবি। পরে তা দুই দফায় বাড়িয়ে ভারত বিশ্বকাপ পর্যন্ত করা হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা