× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানের নেতৃত্বে ফিরছেন সরফরাজ!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩ ২১:২২ পিএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩ ১৫:০৪ পিএম

পাকিস্তানের নেতৃত্বে ফিরছেন সরফরাজ!

বিশ্বকাপে পাকিস্তানের শুরুটাও ছিল দাপুটে। আসরে প্রথম দুই জয়ের পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পরাজিত হন বাবর আজমরা। এক হারেই তাদের মনোবল ভেঙে যায়। টানা চার হার দেখতে হয় পাকিস্তানকে। এতে শেষ চার নিয়ে শঙ্কায় পড়েছে সাবেক বিশ্বকাপজয়ীরা।

পাকিস্তানের এমন বিপর্যয়ে প্রত্যাশিতভাবেই কাঠগড়ায় অধিনায়ক বাবর। তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন খোদ পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাই। এমনকি তাকে নেতৃত্ব থেকে সরানোর দাবিও তোলা হচ্ছে। 

পাকিস্তানের সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তানের খবর, বিশ্বকাপের পর সাদা পোশাকের ক্রিকেটের নেতৃত্ব হারাতে পারেন বাবর আজম। তার বদলে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে দায়িত্ব দেওয়া হতে পারে অভিজ্ঞ ক্রিকেটার সরফরাজ আহমেদকে।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছেন সরফরাজ। তার নেতৃত্বে সদ্য শেষ হওয়া কায়েদ-ই-আজম ট্রফিতে শিরোপা জেতে করাচি হোয়াইটস। এরপরই গুঞ্জনের ডালপালা গজায়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা