× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার চোটে শানাকা-পেরেরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩ ১৪:৪৩ পিএম

এবার চোটে শানাকা-পেরেরা

লঙ্কান ডেরায় আবারও চোটের হানা। চোটের কারণে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন দলের অন্যতম সেরা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও তারকা পেসার দুশমন্ত চামিরা। এবার এ তালিকায় যোগ দিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা ও ওপেনার কুশল পেরেরা।

আরও পড়ুন - নাতনীর অপেক্ষায় নানা

বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলার সময় চোট পেয়েছেন দুই ক্রিকেটার। বাঁ হাতের কনুইয়ে টান লেগেছে শানাকার। চোটের কারণেই আফগানিস্তানের বিপক্ষে খেলছেন না লঙ্কান অধিনায়ক। এমনিতেই মাঠে সময়টা ভালো যাচ্ছে না শানাকার। অফ ফর্মের কারণে বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার আলোচনায়ও ছিলেন। তাই নতুন চোট একটু বিপাকেই ফেলছে শানাকাকে। 

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ২৪ বলে ৩৪ রান করে মাঠ ছেড়েছিলেন কুশল পেরেরা। ডান কাঁধে ব্যথা অনুভব করার জন্য মাঠ ছেড়েছিলেন। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন কুশল পেরেরা। তবে এতসব খারাপ খবরের মাঝে আছে সুখবরও। এশিয়া কাপের ফাইনাল মিস করা মহেশ থিকশানার ফেরা কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে লঙ্কান শিবিরে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা