প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩ ১৩:৫৮ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩ ১৪:০০ পিএম
নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন হাসান আলি। বিশ্বকাপ সামনে রেখে যখন ভারতে শ্বশুরবাড়ি ঘুরে যাওয়ার উপলক্ষ এলো, তখন পাকিস্তানের পেসার পেলেন না স্কোয়াডে জায়গা। কিন্তু ভাগ্য তাকে সর্বোচ্চ সুযোগটা দিয়েছে। নাসিম শাহর চোটে বাবর আজমদের একজন হয়ে ভারত আসছেন হাসান। তার স্ত্রী শামিয়া আরজুও ঘুরে যেতে পারবেন বাবার বাড়ি।
আরও পড়ুন - হার্শার বাজিতে শান্ত-মিরাজ
২০১৯ সালে ভারতের জামাই হন হাসান। তার স্ত্রী শামিয়া মূলত হরিয়ানার পালওয়াল জেলার বাসিন্দা। শামিয়া অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছেন। তবে তাদের বিয়ে হয়েছিল দুবাইয়ে। ভিসা জটিলতার কারণে সেই থেকে আজ অবধি ভারতে আসতে পারেননি এই দম্পতি। এর মাঝে ২০২১ সালে তাদের এক কন্যা সন্তানও হয়েছে। অবশেষে বিশ্বকাপ উপলক্ষ্যে ভারতে আসা সফল হয়েছে হাসান-শামিয়ার।
শামিয়ার বাবা লিয়াকত খান খুশি দুই বছরের নাতনীকে হাতছোঁয়া দূরত্বে পাবেন বলে, ‘আমি নাতনীকে কোলে নিতে উন্মুখ হয়ে আছি।’ ভারতের জামাই হাসান নিজেও উন্মুখ ভারত দেখতে, ‘পাঁচ বছর হলো আমি বিয়ে করেছি, প্রথম ভারতে আসা।’