× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাতিলের খাতায় বিশ্বকাপের উদ্বোধনী!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩ ০০:২৩ এএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩ ০০:২৫ এএম

বাতিলের খাতায় বিশ্বকাপের উদ্বোধনী!

বিশ্বকাপ শুরু হচ্ছে। সেটা আবার ভারতের মাটিতে। তাদেরই রয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম বিনোদন ইন্ডাস্ট্রি বলিউড। যেখানে তারকা দ্যুতির অভাব নেই। কিন্তু বিশ্বকাপ শুরুর আগে বর্ণিল উদ্বোধনী হবে না। তা কি হয়? ক্রিকেট অনুরাগীদের মনে এখন এই একটাই প্রশ্ন।

আরও পড়ুন - সাকিব আহমেদাবাদে, মিরাজরা ধর্মশালায়

কে নাচবেন, কে গাইবেন, আরও কী আয়োজন থাকবে, অতিথি হিসেবেইবা কারা থাকবেন- আগামীকাল ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সোমবারই এসব আয়োজনের বিষয় আর সময় জানিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

কিন্তু আজ হঠাৎ করে জানা গেল, বাতিলও হয়ে যেতে পারে এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। জি নিউজসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম দিয়েছে এ খবর।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা আগামীকাল ভারতের সময় সন্ধ্যা ৭টায়, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। খবর ছড়িয়ে পড়েছিল, ভারতের মাটিতে হতে যাওয়া জাঁকজমকপূর্ণ এ উদ্বোধনী অনুষ্ঠানে দ্যুতি ছড়াতে থাকবেন বলিউড তারকারা।

গান গাইবেন কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে, গায়ক ও সংগীত পরিচালক শঙ্কর মহাদেভান, কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল ও অরিজিত সিং। নাচের পরিবেশনায় দেখা যাবে রণবীর সিং ও তামান্না ভাটিয়াকে। রণবীর বিশ্বকাপের অফিসিয়াল থিম সংয়েও অংশ নিয়েছিলেন।

নাচ-গানের পাশাপাশি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ফুটিয়ে তোলা হবে ভারতের ইতিহাস-ঐতিহ্য ও ক্রিকেট উন্মাদনা। থাকবেন টুর্নামেন্টের ১০ দলের অধিনায়ক। এ ছাড়া থাকছেন আয়োজক বিসিসিআই ও আইসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে ১০ দলের অধিনায়ককে নিয়ে নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই হওয়ার কথা ‘ক্যাপ্টেনস ডে’। জি নিউজ খবর দিয়েছে, ক্যাপ্টেনস ডের অনুষ্ঠান হলেও বিসিসিআই বাতিল করতে পারে উদ্বোধনী অনুষ্ঠান!

তবে এখনও পর্যন্ত বিসিসিআই আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের কথা জানায়নি। কী কারণে অনুষ্ঠান বাতিল হতে পারে, সেটাও স্পষ্ট নয়। এর আগে খালিস্তান আন্দোলনের এক নেতা বিশ্বকাপে নাশকতার হুমকি দিয়েছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের কারণ সেটাই কিনা, সেটা জানতে হলে বিসিসিআইয়ের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতেই হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা