× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোনালদোর আরেকটি ‘প্রথম’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩ ২৩:২৬ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩ ২৩:২৬ পিএম

রোনালদোর আরেকটি ‘প্রথম’

বহু পরিসংখ্যানবিদ এত দিনে হয়তো হালই ছেড়ে দিয়েছেন। এতসব রেকর্ডের হিসাব আর কত রাখা যায়! খেরোখাতায় হিসাবের সমাধান টানলে দেখা যাবে কতশত ‘প্রথমের’ সাক্ষী হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

আরও পড়ুন - এএফসি চ্যাম্পিয়নস লিগে

সাঁইত্রিশ ছাড়িয়ে আটত্রিশে পা রেখেও দুর্বার গতিতে ছুটছেন পর্তুগিজ মহাতারকা। ইউরোপের পাট চুকিয়ে সৌদি আরবেও দ্যুতি ছড়াচ্ছেন, মধ্যপ্রাচ্যে এসে সোমবার রাতে আরেকটি প্রথমের দেখা পেয়ে গেছেন রোনালদো।

আল নাসরের টানা দশটি জয়ের অন্যতম কারিগর এদিনও পেয়েছেন জালের দেখা। পিছিয়ে পড়া দলকে ফিরিয়েছেন খেলায়, এরপর রিয়াদের ক্লাবটির আরেকটি জয়। ঘরের মাঠ কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে ৬৬ মিনিটে করা রোনালদোর গোলটি আলাদা কিছু বলে।

এটা রোনালদোর আরেকটি প্রথম। উয়েফা চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোল স্কোরার পেয়েছেন এএফসি চ্যাম্পিয়নস লিগে প্রথমবার জালের দেখা। তার দলও ‘প্রথমের’ উপলক্ষ রাঙিয়েছেন বড় জয়ে।

নিজেদের মাঠে শুরু থেকে দাপুটে খেললেও ধারার বিপরীতে গোল খেয়ে বসে আল নাসর। বিরতিতে যাওয়ার মিনিটখানেক আগে ইস্তিকললকে এগিয়ে দেন সেনিন সেবাই। ৪৪ মিনিটের পর ৬৬ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকে আল নাসর। রোনালদো তখন ত্রাতা হন দলের। ৬৬ মিনিটে গোলটি পেতে অবশ্য বেশ ভুগতে হয়েছে।

সিআর সেভেনের প্রথম শট ইস্তিকলল ডিফেন্ডার সোদিকিওন কুরবোনভ রুখে দিলেও দ্বিতীয় প্রচেষ্টায় গোলরক্ষক রুস্তম ইয়াতিমোভের মাথার ওপর দিয়ে গিয়ে জালে জড়ান।

তাতেই প্রথমবার এশিয়ান চ্যাম্পিয়নস লিগে গোলের দেখা পান রোনালদো। চলতি মৌসুমে দাপুটে থাকা রোনালদোর এটি টানা সপ্তম ম্যাচে গোল। দাপুটে শুরুতে পর্তুগিজ মহাতারকার অবদান ১২তম গোলে।

সমতায় অবশ্য বেশি সময় থাকতে হয়নি। রোনালদোর প্রথমের রাতে নায়ক বনেছেন অ্যান্ডারসন তালিস্কা। খেলার শেষের দিকে পাঁচ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান।

তাতে ৩-১ গোলে ঘুরে দাঁড়ানো জয় পায় আল নাসর। টুর্নামেন্টের গ্রুপ পর্বে শতভাগ সাফল্যও ধরে রাখে। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপে এখন তালিকার শীর্ষে রোনালদোরা।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রথমের’ আনন্দের কথা জানিয়েছেন রোনালদো, ‘দলের সবার জন্য ম্যাচটা দারুণ ছিল। এএফসি চ্যাম্পিয়নস লিগে প্রথম গোল করতে পেরে আনন্দিত। আশা করি জিততেই থাকব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা