× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবশেষে জিতল চেলসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩ ২৩:০৮ পিএম

অবশেষে জিতল চেলসি

খেলোয়াড় কেনা হলো, বদল হলো কোচ- কিন্তু ফল সেই আগের মতো। হারের বৃত্তে ঘুরতে থাকা চেলসি সমর্থকদের অবশেষে যেন স্বস্তি এনে দিতে পারছে।

আরও পড়ুন : আক্ষেপে ভুগছেন চাহাল

প্রতিপক্ষের জালে গোল আর নিজেদের পূর্ণ পয়েন্ট তুলতে ভুলে যেতে বসেছিল ব্লুজরা। প্রিমিয়ার লিগে ফুলহ্যামকে ২-০ গোলে হারিয়ে সেই খরা আপাতত কাটিয়েছেন মউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

আগের মৌসুমে লিগ টেবিলের শীর্ষ দশের আরও নিচে নেমে যাওয়া দলটি এখনও ১১ নম্বরে। রেলিগেশন অঞ্চল থেকে ২ পয়েন্ট ওপরে থেকে ক্র্যাভেন কটেজে নেমেছিল চেলসি। আগের ছয় ম্যাচে তাদের নামের পাশে ছিল মাত্র ৫ গোল।

লন্ডন ডার্বিতে তারা নিজেদের খুঁজে পেয়েছে। ৮২ সেকেন্ডের ব্যবধানে পাওয়া ১৮ এবং ১৯ মিনিটের গোল দুটিই জয়-পরাজয়ের ব্যবধান গড়েছে।

প্রতিপক্ষের মাটিতে দুর্দান্ত পারফর্ম করে পাওয়া জয়ে যারপরনাই খুশি কোচ পচেত্তিনো, ‘দুই দলের পারফরম্যান্সের পার্থক্য হলো ম্যাচের ফল। ছেলেরা সত্যিই অসাধারণ খেলেছে। প্রথমার্ধে আমরা দুর্দান্ত খেলেছি। দ্বিতীয়ার্ধেও বলের ওপর আধিপত্য ছিল আমাদের।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা