× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আক্ষেপে ভুগছেন চাহাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩ ২২:৪৩ পিএম

আক্ষেপে ভুগছেন চাহাল

অক্ষর প্যাটেলের চোটে সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু এক, দুই, তিন... ২০২১ সালের পর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এবার ঘরের মাঠের বিশ্বকাপ থেকেও ব্রাত্য থাকছেন যুজবেন্দ্র চাহাল। স্বভাবতই আক্ষেপ ঝরেছে লেগ স্পিনারের কণ্ঠে, তবে নিজেকে প্রত্যয়ী করে তুলেছেন। জানিয়েছেন, দুর্দান্ত পারফর্ম করে ফিরবেন ভারতের দলে।

আরও পড়ুন - ওয়াটসনের চোখে শেষ চারে যারা

ভাবা হচ্ছিল, অক্ষরের জায়গায় চাহালকে নেবেন রোহিত শর্মার দল। কিন্তু তারা লেগ স্পিনারের বদলে অভিজ্ঞ অশ্বিনের ওপর ভরসা রাখছেন। ১৮ মাস পর ওয়ানডে দলে ফেরা অশ্বিন খেলবেন বিশ্বকাপেও। নিজে জায়গা না পেলেও ভারতের ১৫ সদস্যের দলের প্রতি পূর্ণ আস্থার কথা শুনিয়েছেন চাহাল।

উইজডেনকে লেগি বলেছেন, ‘বুঝতে পারছি, বিশ্বকাপে ১৫ জনের স্কোয়াড হবে। ১৭-১৮ জনকে নেওয়া যায় না। খারাপ তো লাগেই, তবে জীবনে এগিয়ে যাওয়াই আমার মন্ত্র। আমি অভ্যস্ত হয়ে গেছি। তিনটা বিশ্বকাপ হয়ে গেল!’

দলে স্পিনারদের প্রতিযোগিতার কথা বিশেষ করে উল্লেখ করেছেন চাহাল, ‘জায়গা পেতে লড়াইয়ের ব্যাপারটি খুব একটা ভাবি না। যদি ভালো পারফর্ম করি, তাহলে আমি খেলব। চ্যালেঞ্জটা এভাবেই দেখি। অবশ্যই যারা দলে আছে, তারা ভালো করছে। আমি সেটার প্রশংসা করি। কিন্তু আমার লক্ষ্যই হচ্ছে যে, ভারত বিশ্বকাপ জিতুক।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা