× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাচদের বিপক্ষে নেই কোহলি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩ ১১:২৪ এএম

ডাচদের বিপক্ষে নেই কোহলি

বৃষ্টির বাগড়ায় বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে নিজেকে ঝালিয়ে নিতে পারেননি বিরাট কোহলি। ওয়ার্ম আপের দ্বিতীয় ম্যাচেও কোহলিকে পাওয়ার সম্ভাবনা নেই। জরুরি ব্যক্তিগত প্রয়োজনে ভারতের তারকা ব্যাটার দল ছেড়ে নিজের পরিবারের কাছে এসেছে বলে খবর।

আরও পড়ুন - সাকিবপত্নীর ‘মীরজাফর’

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে কোহলিকে পাবে না রোহিত শর্মার দল।

গত কয়েক দিন ধরে শোনা যাচ্ছে, কোহলির স্ত্রী আনুশকা শর্মা অন্তঃসত্ত্বা। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি তারকা দম্পতি। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সম্প্রতি এক ম্যাটারনিটি ক্লিনিকের বাইরে আনুশকাকে দেখা গেছে।

তার পোশাক দেখে ধারণা হয় যে, তিনি অন্তঃসত্ত্বা। ধরে নেওয়া হচ্ছে, সেই কারণেই গুয়াহাটি থেকে জরুরি বিমানে মুম্বাইয়ে স্ত্রীর পাশে এসেছেন কোহলি।

তবে কবে নাগাদ দলের সঙ্গে যোগ দিতে পারবেন কোহলি, সেই বিষয়টি এখনও অনিশ্চিত। ক্রিকবাজ জানিয়েছে, রোহিত শর্মারা রবিবার সন্ধ্যায় একটি বিশেষ বিমানে গুয়াহাটি থেকে ম্যাচের ভেন্যু তিরুবনন্তপুরম পৌঁছায়।

সেই গ্রুপেও ছিলেন না কোহলি। ব্যক্তিগত জরুরি অবস্থার কারণে ভারতের সাবেক অধিনায়ক টিম ম্যানেজমেন্টকে অনুরোধ করে মুম্বাইয়ের বিমান ধরেন। নিজেদের দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচ থেকে ছুটি চান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা