× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকিবপত্নীর ‘মীরজাফর’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩ ০২:০৮ এএম

সাকিবপত্নীর ‘মীরজাফর’

বিশ্বকাপে ‘এখনও খেলছেন’ এমন সেরা পাঁচ উইকেট শিকারিকে নিয়ে একটি কোলাজ ছবি দিয়েছিল আইসিসি। গ্রাফিক্স করা সেই ছবিতে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে আছেন সাকিব আল হাসান। টাইগার অধিনায়কের সাফল্যের বিষয়টি যতটা না আলোচনায়, তারচেয়ে বেশি সাকিবের স্ত্রীর একটি কমেন্ট নিয়ে।

আরও পড়ুন - তাসকিনদের প্রশংসায় পঞ্চমুখ মাশরাফি

আইসিসির ছবিটি নিজের প্রোফাইলে শেয়ার করেছেন সাকিবপত্নী উম্মে আল হাসান শিশির। ক্যাপশনে লিখেছেন, ‘ওহ ড্যাম (দুর ছাই) মীরজাফর ওখানে কীভাবে গেল!’ সাকিবের ওই তালিকায় থাকা নিয়েও মজার ছলে প্রশ্ন ‍তুলেছেন শিশির।

নানান জল ঘোলা হওয়ার পর দেশ ছেড়েছেন সাকিবরা। অধিনায়ক হিসেবে সাকিব আরেকটি ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন। সাম্প্রতিক সময়ে সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও সাকিবের মাঝে সম্পর্ক বাজে যাচ্ছে। ঠিক এমন টালমাটাল অবস্থায় ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিলেন সাকিবের স্ত্রী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা