× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাসকিনদের প্রশংসায় পঞ্চমুখ মাশরাফি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩ ০১:৫৯ এএম

তাসকিনদের প্রশংসায় পঞ্চমুখ মাশরাফি

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাফল্যে বড় ভূমিকা রাখছেন পেস বোলাররা। তাসকিন-হাসান-মোস্তাফিজদের কাছ থেকে প্রায় সব ম্যাচেই প্রভাব ফেলা পারফরম্যান্স পাচ্ছে দল। পেসারদের নিয়ে যিনি কাজ করছেন দক্ষিণ আফ্রিকান সেই কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ডকে ধন্যবাদ জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। ভারতের মাটিতে বসা বিশ্বকাপের দলকে ‘শুভকামনা’ জানিয়ে পেসারদের ভূয়সী প্রশংসা করেছেন।

আরও পড়ুন - পাঁচ গোলের থ্রিলার জিতল বসুন্ধরা

ফেসবুকে এক ভিডিও বার্তায় মাশরাফি আলাদা করে পেসারদের নিয়ে আশা, প্রশংসা এবং সম্ভাবনা জানিয়েছেন। একসময় দুর্ভাবনার কারণ হয়ে থাকা পেস বোলিং এখন বাংলাদেশের জন্য শক্তির জায়গা। সেই শক্তি নিয়েই বিশ্বকাপে দারুণ কিছুর আশাও দেখছেন টাইগারদের সাবেক অধিনায়ক।

ভিডিও বার্তায় মাশরাফি আলাদা করে তাসকিনকে প্রশংসায় ভাসিয়েছেন, ‘তাসকিনের কথা আলাদাভাবে বলতে হবে। গত দুই-আড়াই বছরে সে পরিশ্রম করে নিজেকে ফিরিয়ে এনেছে।’ নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফির কণ্ঠে এরপর ঝরেছে হাসান-মোস্তাফিজদের নিয়ে প্রশংসা, ‘হাসান মাহমুদ ডেথ বোলিংয়ে বাংলাদেশের অন্যতম সেরা। ভালো ইয়র্কার দিতে পারছে। মোস্তাফিজের নতুন বলে হয়তো একটু সংগ্রাম করছে। তবে নতুন বল তার কখনোই শক্তির জায়গা ছিল না। সে এখানে উন্নতি করার চেষ্টা করছে। এশিয়া কাপে ভারতের বিপক্ষে দেখেছি সে কেমন বোলিং করেছে। পুরোনো বলে মোস্তাফিজ বাংলাদেশের সেরা শক্তি, সন্দেহ নেই। টুর্নামেন্টে বাংলাদেশ যদি ভালো করে সেটি পেস বোলিংয়ের কারণে করবে। খারাপ করলে পেস বোলিংয়ের কারণেই করবে।’

পেস বোলিংয়ে বিপ্লব ঘটিয়ে দেওয়া প্রোটিয়া কিংবদন্তির কথাও আলাদা করে বলেছেন মাশরাফি, ‘আমাদের পেস বোলিং আক্রমণের ওপর ভরসা রাখা যায়। শুধু একটাই দোয়া করি তারা ফিট থেকে যেন টুর্নামেন্ট শেষ করে আসে। পেস বোলিংয়ের এই উন্নতির জন্য অ্যালান ডোনাল্ডকে ধন্যবাদ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা