× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্টেইনের চোখে সেরা ৫ পেসার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩ ২১:২৫ পিএম

স্টেইনের চোখে সেরা ৫ পেসার

কয়েক দিন পর বেজে উঠবে বিশ্বকাপের দামামা। সাবেক-বর্তমান হয়ে বিশেষজ্ঞরা নিজেদের পছন্দের চার সেমিফাইনালিস্ট দিচ্ছেন। ডেল স্টেইন সেখানে খানিকটা আলাদা। দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার শেষ চার না জানিয়ে শুনিয়েছেন বিশ্বকাপের আলো ছড়ানো পাঁচজন পেসারের নাম।

আরও পড়ুন - ১৮৮ রানেই থামল বাংলাদেশ

আইসিসির পোস্ট করা ভিডিওতে স্টেইন জানিয়েছেন বৈশ্বিক আসরে পেস বোলিংয়ে দাপট দেখাবেন মোহাম্মদ সিরাজ, কাগিসো রাবাদা, শাহিন শাহ আফ্রিদি, ট্রেন্ট বোল্ট এবং মার্ক উডকে। কেন তারা সেরা হবেন তার কারণও দেখিয়েছেন স্টেইন।

সিরাজ ও রাবাদার প্রসঙ্গে স্টেইনের ব্যাখা, ‘ভারতের সিরাজ, বল সুইং করিয়ে ভেতরে ঢোকাতে পারে। ভারতের মূল বোলার। কাগিসো রাবাদা আমার অন্যতম প্রিয় বোলার। অনেক বাউন্স আদায় করতে পারে, দারুণ গতিময়। ভারতের কন্ডিশন তার খুব চেনা।’

বাকি পেসারদের রাখার কারণ হিসেবে স্টেইন বলেছেন, ‘আফ্রিদির বোলিং দেখা বিশেষ কিছু হবে। বিশেষ করে সে যখন রোহিত শর্মাকে বল করবে। ট্রেন্ট বোল্ট বল ভেতরে ঢোকাতে পারে, দারুণ উইকেট টেকার। আমার মনে হয় এবার বিশ্বকাপে সে সর্বোচ্চ উইকেট পাবে। মার্ক উডের প্রচণ্ড গতি আছে। অনেক উইকেট পায়। গতি দিয়ে ভীতি সঞ্চার করতে পারে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা