× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হ্যাটট্রিকম্যান স্টার্কের বার্তা!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩ ০১:৩৪ এএম

আপডেট : ০২ অক্টোবর ২০২৩ ০৮:৪৪ এএম

হ্যাটট্রিকম্যান স্টার্কের বার্তা!

বিশ্বকাপের বছরে সব মিলিয়ে চারটি পঞ্চাশ ওভারের ম্যাচ খেলেছেন মিচেল স্টার্ক। শিকার করেছেন নয়টি উইকেট। বৈশ্বিক আসরে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় পেস বোলিং অস্ত্র বাকি সময় ভুগেছেন চোটে।

আরও পড়ুন - বিশ্বকাপের উদ্বোধনে রণবীর-তামান্না

মাঠের বাইরে থাকার সময়ে অস্ত্রে যে এতটুকুও জং পড়েনি, সেটার প্রমাণ বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে দিয়েছেন স্টার্ক। গতি এবং সুইংয়ের অনবদ্য মিশেলে নেদারল্যান্ডসের ব্যাটারদের গুঁড়িয়ে অজি পেসার দিয়েছেন বড় বার্তা।

চোট মাঠের বাইরে পাঠালেও গতির সঙ্গে লাইন লেন্থে এখনও অনবদ্য স্টার্ক। প্রস্তুতি ম্যাচে ডাচদের বিপক্ষে ফিরেছেন পুরোনো ছন্দে।

শনিবার প্রথম ওভারে শেষ দুই বলে স্টার্ক নেন দুটি উইকেট, এরপর পরের ওভার করতে এসেই নিয়েছেন আরও একটি— হ্যাটট্রিক। স্টার্ক যেন বার্তা ছুড়ে দিলেন, ‘ফুরিয়ে যাইনি।’

ম্যাচটিতে যদিও জেতেনি কেউ, পরিত্যক্ত হয়েছে অজিদের বিপক্ষে ডাচদের লড়াই। তবে বিশ্বকাপের মূলপর্বে লড়াইয়ের আগে স্টার্কের এমন ফেরাটা অস্ট্রেলিয়া তথা অজি ক্রিকেট-ভক্তদের জন্য সুখের বার্তাই বটে!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা