× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকিবদের সেমিতে খেলা ‘মিরাকল’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩ ২০:৫৯ পিএম

সাকিবদের সেমিতে খেলা ‘মিরাকল’

সপ্তাহখানেক আগে বিশ্বকাপের শেষ সময়ের প্রস্তুতি যখন জোরেশোরে চলছে, তখন বাংলাদেশকে নিয়ে ভবিষ্যদ্বাণী করে বসেছেন আকাশ চোপড়া। ভারতের সাবেক ক্রিকেটারের মতে, বিশ্বকাপে সাকিব আল হাসানের দল অঘটন ঘটাবে, কয়েকটি বড় দলকে হারিয়ে দেবে। কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করতে পারবে না। যদি দলগত ক্রিকেট খেলে, তবেই শেষ চার নিশ্চিত করবে বাংলাদেশ। তবুও সেটাকে মিরাকল মানছেন আকাশ।

আরও পড়ুন - বাটলারদের নিয়ে গাভাস্কারের বাজি

ভারতের ক্রিকেট বিশ্লেষক অবশ্য স্তুতি গেয়েছেন সাকিব ও মেহেদি হাসান মিরাজের। আশার কথা শুনিয়েছেন পেস বোলিং ইউনিট নিয়েও। বাংলাদেশের বোলারদের ওপর সন্তুষ্ট থাকলেও ব্যাটারদের নিয়ে মোটেও খুশি নন আকাশ। তার মতে, বিশ্বকাপে বাংলাদেশ আরেকটি ব্যর্থতার গল্প লিখবে ব্যাটারদের কারণেই!

আকাশ বলেছেন, ‘বিশ্বকাপে ব্যাটারদের জ্বলে উঠতে হবে। পাঁচ আঙুল এক না হলে হাত কখনোই মুঠোবন্দি হবে না। আমরা এটা (বাংলাদেশের ব্যর্থতা) এশিয়া কাপেও দেখেছি। পেসাররা দারুণ, স্পিন বোলিংও ভালো, দুজন ভালো অলরাউন্ডারও আছে। সবকিছু মিলিয়ে তবুও খুব বেশি ভালো নয় দল। আমার তো মনে হয় এই দল কোয়ালিফাই করবে না। কিছু অঘটন এরা হয়তো করতে পারে। তবে সেটা মিরাকলই হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা