× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাটলারদের নিয়ে গাভাস্কারের বাজি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩ ২০:৩০ পিএম

বাটলারদের নিয়ে গাভাস্কারের বাজি

কয়েক দিন পর বেজে উঠবে বিশ্বকাপের দামামা। সাবেক-বর্তমান হয়ে বিশেষজ্ঞরা শোনাচ্ছেন নিজেদের পছন্দের সেমিফাইনালিস্ট। সুনীল গাভাস্কার সেখানে খানিকটা আলাদা। ভারতের সাবেক তারকা শেষ চার না জানিয়ে শুনিয়েছেন সম্ভাব্য শিরোপা জয়ীতম। ভবিষ্যদ্বাণীতে গাভাস্কার নিজের দেশ ভারতকে রাখেননি, রাখেননি পাকিস্তান কিংবা অস্ট্রেলিয়ার মতো দলকে।

আরও পড়ুন - যুবরাজের চোখে সেমিতে যারা

কিংবদন্তি ক্রিকেটার বাজি ধরছেন বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে নিয়ে। এশিয়াতে বসা বিশ্বকাপের আসরে গাভাস্কারের ফেভারিট দল কোনটি? এমন প্রশ্নের জবাবে সাবেক কিংবদন্তি ক্রিকেটার গেয়েছেন ইংলিশদের স্তুতি, ‘জশ বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড দলের বোলিং বিভাগ সব দলের চেয়ে সেরা এবং শক্তিশালী। তা ছাড়া ইংল্যান্ড দলে এমন তিনজন অলরাউন্ডার রয়েছেন, যারা যেকোনো ম্যাচের রঙ নিমিষে বদলে দিতে পারেন।’

কিংবদন্তি ক্রিকেটারের মতে ব্যাটিং-বোলিং কিংবা ফিল্ডিং— সব বিভাগেই অন্য দলের চেয়ে এগিয়ে ইংল্যান্ড, ‘শুধু যে ইংল্যান্ড দলে বিশ্বের সেরা তিন অলরাউন্ডার ও শক্তিশালী বোলার রয়েছেন তাই নয়। বাটলারের দলের টপ অর্ডার ব্যাটিং লাইন আপ অন্যান্য দলের চেয়ে অনেক এগিয়ে। অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি প্রতিভাবান একাধিক খেলোয়াড়ও রয়েছেন। যারা বিশ্বকাপে চমকপ্রদ পারফরম্যান্স করতে পারেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা