× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুবরাজের চোখে সেমিতে যারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩ ১৯:০৫ পিএম

যুবরাজের চোখে সেমিতে যারা

কয়েক দিন পরই শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ভারতে প্রস্তুত ১০টি মাঠ। প্রায় ৪৬ দিন ধরে চলা লড়াইয়ে চ্যাম্পিয়ন কারা হতে পারে কিংবা বিশ্বকাপে জ্বলে উঠতে পারেন কোন খেলোয়াড়— এমন সব বিষয় নিয়ে চলছে ভবিষ্যদ্বাণী। সাবেক-বর্তমান কিংবা ক্রিকেটারদের ট্রেন্ড হয়ে যাওয়া শেষ চারের ভবিষ্যৎ-বক্তার তালিকা থেকে বাদ যাননি যুবরাজ সিং!

আরও পড়ুন - বাবরদের ‘আগ্রাসী’ হওয়ার পরামর্শ পিসিবির সাবেক প্রধানের

ভারতের সাবেক তারকা ক্রিকেটার ভবিষ্যদ্বাণী করেছেন আসরের সেমিফাইনালিস্ট নিয়ে। সেখানে বাড়তি হিসেবে রেখেছেন আরও একটি নাম, অর্থাৎ সেমিতে চারটির বদলে পাঁচটি দেশের নাম বলেছেন যুবরাজ। এশিয়ার আসরে যদিও যুবির তালিকায় নেই পাকিস্তানের নাম।

যুবরাজ সিং বলেছেন, ‘ভারত ও অস্ট্রেলিয়া সেমিফাইনালে খেলবে অবশ্যই। পাঁচটি দলকে বেছে নেওয়া যায়, তারা সেমিফাইনালে খেলতে পারে। ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার নামও বলা যায়। প্রোটিয়াদের একটা বিশ্বকাপ দরকার।’

শিরোপার দৌড়ে নিজের দেশকে এগিয়ে রাখলেও রোহিত শর্মার দলের ঘাটতিও দেখিয়েছেন ‍যুবরাজ, ‘আমি মনে করি দলে চাহালের প্রয়োজনীয়তা ছিল, একজন লেগ স্পিনার খুব দরকার। চাহালকে বিশ্বকাপ দলে নেওয়া হয়নি, ভেবেছিলাম সুন্দরকে নেওয়া হবে। কিন্তু দল অভিজ্ঞতায় গুরুত্ব দিয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা