× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবরদের ‘আগ্রাসী’ হওয়ার পরামর্শ পিসিবির সাবেক প্রধানের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩ ১৭:০১ পিএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৩ ১৭:১৩ পিএম

পাকিস্তানের বেশ কিছু ঘাটতি দেখছেন রমিজ রাজা— ‍টুইটার

পাকিস্তানের বেশ কিছু ঘাটতি দেখছেন রমিজ রাজা— ‍টুইটার

পঞ্চাশ ওভারের ক্রিকেটে বর্তমানে পাকিস্তান কেমন দল, তা গত দুই বছরে দেখিয়ে দিয়েছেন বাবর আজমরা। চলতি বছরে দুবার ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠেছিল। কিন্তু ঝড়ের আগে ঝাপ্টার মতো নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে বসেছে পাকিস্তান। ভারতের মাটিতে ম্যাচটি নেহাত প্রস্তুতির মানলেও রমিজ রাজা এখানেই দেখছেন হুমকি। প্রায় সাড়ে তিনশ ছুঁইছুঁই রান এনেও জিততে না পারাটাকেই ভয় পাচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক সভাপতি।

আইসিসির স্পোর্টিং উইকেটে রানের ফোয়ারা ছোটাবে যেখানে অন্য দল, সেখানে পাকিস্তান কিছুটা হলেও পিছিয়ে যেতে পারে। কারণ হিসেবে রাজা দেখছেন, শুরুর দশ ওভারে দলের ব্যাটিং করার স্টাইল। তা ছাড়া বোলিং বিভাগকে আলাদা করে ঝুঁকি নেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার।

পিসিবির সাবেক সভাপতি মূলত কথা বলেছেন প্রস্তুতি ম্যাচে কিউইদের কাছে হার নিয়ে, ‘জানি এটা স্রেফ প্রস্তুতিমূলক ম্যাচ। তবে জয় তো জয়ই। জয় একটা অভ্যাস হয়ে দাঁড়ায়। মনে হচ্ছে পাকিস্তানের হারার অভ্যাস তৈরি হয়েছে। প্রথমে তারা হারল এশিয়া কাপে, এবার এখানে। পাকিস্তান ৩৪৫ করেছে এবং রান তাড়া (নিউজিল্যান্ড) ভালোমতো হয়েছে।’

ভারতের ব্যাটিং পিচে রাজা মানদণ্ড স্কোরও দাঁড় করিয়ে দিয়েছেন, ‘ভারতে পিচের অবস্থা এমন হলে পাকিস্তানকে ৪০০ করতেই হবে, যদি বোলিংয়েরও এই অবস্থা হয়। কৌশল বদলাতে হবে। ঝুঁকি নিতে হবে। সেটা করছি না আমরা। প্রথম ১০-১৫ ওভার রক্ষণাত্মক খেলেছি। এরপর রান তুলেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা