× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেইমারের পেনাল্টি মিস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৫৮ পিএম

নেইমারের পেনাল্টি মিস

লিগ ম্যাচে হতাশ হয়েছেন নেইমার। পিএসজি ছেড়ে মধ্যপ্রাচ্যের ক্লাব আল হিলালে যোগ দেওয়ার পর এখনও ধুঁকছেন। চেনা ছন্দে ফেরার সুযোগ পেয়েও হেলায় হারিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

আরও পড়ুন - মেসিকে পাবে মিয়ামি?

তবে নেইমার ব্যর্থ থাকলেও আল শাবাবের বিপক্ষে ২-০ গোলে জিতেছে আল হিলাল। সতীর্থকে দিয়ে নেইমার একটি গোল করিয়েছেন বটে! তবে মিস করেছেন নিজের নেওয়া পেনাল্টি। তাতেই খলনায়ক বনে গেছেন নেইমার।

মৌসুমের শুরুতে টানা দুই হার, আল নাসরের যাত্রাটা যাচ্ছেতাই হয়েছিল বটে! ক্রিশ্চিয়ানো রোনালদোর দল এরপর ঘুরে দাঁড়িয়েছে। লিগে পেয়েছে টানা ষষ্ঠ জয়, পয়েন্ট টেবিলের শীর্ষ চারেও ঢুকেছে। সবশেষ ম্যাচে রোনালদো-মানেরা হারিয়ে দিয়েছেন আল তাইকে। ২-১ গোলে পাওয়া জয়ে পর্তুগিজ মহাতারকার অবদান দুটি গোলেই। দলের টানা জয়ে যারপরনাই খুশিও রোনালদো।

সৌদিতে দারুণ ফর্মে আছেন রোনালদো। একের পর এক ম্যাচে পাচ্ছেন গোলের দেখা। প্রো লিগে প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই দারুণ ছন্দে ছিল আল নাসর। সেই ধারায় ৩২তম গোলের দেখাও পেয়ে যায় তারা। রোনালদোর অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন তালিসকা। দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় আল তাই। ৭৯তম মিনিটে গোলটি করেন ভার্গিল মিসিডান। তবে সমতায় ফেরার স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি তাদের।

৮৪তম মিনিটে বক্সের ভেতরে রোনালদোকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেই পেনাল্টি থেকেই জয় নিশ্চিত করেন পর্তুগিজ তারকা। এ নিয়ে ৭ ম্যাচে ১০ গোল করলেন পর্তুগিজ সুপারস্টার। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে আল নাসর। সব প্রতিযোগিতা মিলিয়ে রোনালদোদের জয়রথ ছুটছে নবম জয়ে।

দুর্দান্ত জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি শেয়ার করেছেন রোনালদো। পর্তুগিজ মহাতারকা লিখেছেন, ‘আরেকটি গুরুত্বপূর্ণ বিজয়, টানা নবম জয়! দারুণ করছে দল। চলো আরও এগিয়ে যাই।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা