× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসিকে পাবে মিয়ামি?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩ ২৩:১৮ পিএম

মেসিকে পাবে মিয়ামি?

ইউএস ওপেনের ফাইনালে খেলতে পারেননি লিওনেল মেসি। ইন্টার মিয়ামির ইতিহাসে দ্বিতীয় শিরোপাও রয়ে গেছে হাতছোঁয়া দূরত্বে। ফ্লোরিডার ক্লাবটি শিরোপা খুইয়ে যতটা না আলোচনায়, তারচেয়েও বেশি মেসিকে কবে নাগাদ তারা আবারও পাবে, সেই জিজ্ঞাসায়।

আরও পড়ুন - ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও নেই সাকিব

ডান পায়ের পেছনের অংশে চোট পেয়েছেন মেসি, কদিন ধরে কিছুটা অস্বস্তিতেও ভুগছেন। ঝুঁকি নিয়ে মাঠে নামালে চোট গুরুতর হয়ে উঠতে পারে। সেজন্য অরল্যান্ডো সিটি এবং ইউএস ওপেন কাপের ফাইনালে দেখা যায়নি আর্জেন্টাইন তারকাকে। তবে মেসি পরের ম্যাচে খেলতে পারবেন কি না, তাও এখন পর্যন্ত অনিশ্চিত।

মিয়ামির সহকারী কোচ জাভিয়ের মোরালেস জানিয়েছেন, ‘প্রতিদিনের মতোই মেসি অনুশীলনে নামছেন। তবে পরবর্তী ম্যাচে খেলবেন কি না সেটি তার অবস্থা বিবেচনা করে ম্যাচের আগে সিদ্ধান্ত নেওয়া হবে।’

রবিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে নামবে ইন্টার মিয়ামি। এমএলএসের প্লে-অফ খেলা নিয়ে শঙ্কায় থাকা দলটির জন্য ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। ফিট মেসিকে সেখানে পেতে চাইবে মিয়ামি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা