× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাবাদার চোখ বিশ্বকাপ শিরোপায়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩ ২১:২৯ পিএম

রাবাদার চোখ বিশ্বকাপ শিরোপায়

ফেভারিট হিসেবে বিশ্বকাপ শুরু করলেও কখনোই ফাইনালে খেলা হয়নি দক্ষিণ আফ্রিকার। প্রতিবারই সেমিফাইনাল থেকে বাদ পড়ায় দলটিকে বলা হয় চোকার্স। এবার সেই চোকার্স শব্দটিকেই ঝেড়ে ফেলতে মাঠে নামবে প্রোটিয়ারা। ১৩তম আসরের শিরোপা জিতেই নতুন ইতিহাস লিখবে টেম্বা বাভুমার দল; এমনটাই বিশ্বাস দলটির তারকা পেসার কাগিসো রাবাদার।

আরও পড়ুন - আমাদের জন্য অনিশ্চিত পরিস্থিতি অপেক্ষা করছে

ভারত বিশ্বকাপ নিয়ে রাবাদা বলেন, ‘দক্ষিণ আফ্রিকানদের মধ্যে একটি জিনিসের অভাব ছিল না তা হলো বিশ্বাস। আমরা বিশ্বাস করি, এই টুর্নামেন্টে শিরোপা জিততে পারব আমরা। আমাদের খেলোয়াড়রা এটি করে দেখাতেই এখানে এসেছে। তাই আশা করি আমরা আমাদের প্রথম ফাইনালে উঠতে পারব এবং এই প্রতিযোগিতাটি জিততে পারব। এটি কঠিন, তবে এটি সত্যিই উপভোগ্য হতে চলেছে। বিশ্বের সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলতে পারাটা উত্তেজনাপূর্ণ। শিরোপার জন্য সবাই প্রতিদ্বন্দ্বিতা করে। আমরা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘২০১৯ বিশ্বকাপ ছিল আমার প্রথম এবং আমি মোটেও সফল ছিলাম না। আমি সেখান থেকে শিক্ষা নিয়েছি যে, দলের সমন্বয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ব্যক্তিরা বিশ্বকাপ জিততে পারে না, দল পারে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা