× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ ধারাভাষ্যে আতহার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩ ০০:২১ এএম

বিশ্বকাপ ধারাভাষ্যে আতহার

ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। ক্রিকেট মহাযজ্ঞে শুধু দলীয় অংশগ্রহণই নয়, দেশের প্রতিনিধিত্ব থাকছে বিশ্বকাপের অন্য জায়গাতেও। ব্যাট-বল হাতে মাঠ কাঁপাতে প্রস্তুত সাকিব-লিটনরা।

আরও পড়ুন - এশিয়ান গেমসের সেমিতে ইমরানুর

আর মাঠের লড়াই পরিচালনার দায়িত্বে থাকছেন বাংলাদেশের একমাত্র আম্পায়ার শরফুদ্দৌল্লাহ ইবনে শহীদ সৈকত। ক্রিকেটের বৈশ্বিক আসরে ধারাভাষ্যেও থাকছে লাল-সবুজ দেশের প্রতিনিধিত্ব।

কথাটা শুনেই বুঝে গেছেন নিশ্চিত। ধারাভাষ্যে বাংলাদেশের প্রতিনিধি হচ্ছেন কে? হ্যাঁ, ঠিকই ধরেছেন। ধারাভাষ্য কক্ষে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি আতহার আলী খান।

তার সঙ্গে কণ্ঠস্বর দিয়ে ক্রিকেট উন্মাদনা বাড়িয়ে দিতে থাকছেন রিকি পন্টিং, নাসের হুসেইন, শেন ওয়াটসন, ওয়াকার ইউনিস, শন পোলক, সঞ্জয় মাঞ্জরেকার, দিনেশ কার্তিক, রাসেল আরনল্ড ও ইয়ান বিশপ। খবরটি নিশ্চিত করেছে ক্রিকেট দুনিয়ার নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আইসিসি টিভিতে ধারাভাষ্য দেবেন রিকি পন্টিং ও ইয়ন মরগান। তাদের সঙ্গ দিতে থাকছেন শেন ওয়াটসন, লিসা স্থালেকার, রমিজ রাজা, রবি শাস্ত্রী, অ্যারন ফিঞ্চ, সুনীল গাভাস্কার ও ম্যাথু হেইডেনরা। আইসিসি ধারাভাষ্য প্যানেলে না থাকলেও ব্রডকাস্ট টিভি চ্যানেলগুলোর হয়ে থাকবেন হার্শা ভোগলে ও কাস নাইডোরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা