× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়ান গেমসের সেমিতে ইমরানুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:৪২ পিএম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩ ২৩:২৮ পিএম

এশিয়ান গেমসের সেমিতে ইমরানুর

১৯তম এশিয়ান গেমসের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে নাম লিখিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।

আরও পড়ুনদূরত্ব অনুসারে ছক্কায় রান বাড়াতে চান রোহিত

প্রথমবার এশিয়ান গেমসে অংশ নিয়ে ইমরানুর জায়গা করে নিয়েছেন সেরা ২৪-এ। হাংজু অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে হিটে দৌড় শেষ করেন ১০.৪৪ সেকেন্ড সময় নিয়ে। ৫ নম্বর হিটের ৯ নম্বর লেনে দৌড়ান তিনি। হয়েছেন তৃতীয়। তার হিটে ইন্দোনেশিয়া এক ও কাতারের স্প্রিন্টার হয়েছেন দুই নম্বর। পাঁচ হিট মিলে ইমরানুরের অবস্থান ১৭তম। সব হিট মিলে সেরা টাইমিং ১০.০৭ সেকেন্ড। 

ফাইনালে ওঠার স্বপ্নপূরণে সেমিতে আরও দ্রুত দৌড়ানোর চেষ্টার কথা বলেছেন ইমরানুর। আগামীকাল শনিবার বাংলাদেশ সময় বিকালে সেমিফাইনালে দৌড়াতে ট্র্যাকে নামবেন ইমরানুর। ফাইনালও হবে আগামীকাল রাতে। ইমরানুরের সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড। বছরের শুরুতে এশিয়ান ইনডোর চ্যাম্পয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছিলেন ইমরানুর।

আজ শুক্রবার শুরু হয়েছে দাবার দলগত ইভেন্ট। প্রথম দিন ইরানের কাছে ২.৫-১.৫ পয়েন্টে হেরে গেছে বাংলাদেশ। গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ জিতলেও হেরে গেছেন বাকি দুই গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজিব। ড্র করেছেন ফাহাদ রহমান। আগামীকাল শনিবার দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ কিরগিজস্তান।

ব্রিজে রাউন্ড রবিন লিগের প্রথম পর্ব শেষ হয়েছে। শেষদিন তিন রাউন্ডের খেলায় বাংলাদেশ ফিলিপাইনকে হারালেও হেরে গেছে জাপান ও সিঙ্গাপুরের কাছে। রাউন্ড রবিন লিগের প্রথম পর্ব শেষে ৯ নম্বরে বাংলাদেশ। আগামীকাল থেকে রাউন্ড রবিন লিগের দ্বিতীয় পর্ব শুরু হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা