× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিয়ালের পরবর্তী কোচ জাবি!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ২৩:১৬ পিএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩ ০২:৫২ এএম

রিয়ালের পরবর্তী কোচ জাবি!

সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে যাওয়া নিশ্চিত করেছেন কার্লো আনচেলত্তি। মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের পাট চুকিয়ে ফেলবেন, ইতালিয়ান হবেন ব্রাজিলের কোচ। আনচেলত্তির ছেড়ে দেওয়া নিশ্চিত হলেও এখনও অনিশ্চিত রিয়ালে আনচেলত্তির বদলি কে হবেন তা নিয়ে! চলতি বছরের জুন মাস থেকে যদিও ঘুরেফিরে আসছে একটি নাম জাবি আলোনসো।

আরও পড়ুন - মাহমুদউল্লাহকে নিয়ে বিশ্বকাপ দল, নেই তামিম

রিয়ালের সাবেক তারকা মিডফিল্ডারের কোচ হয়ে আসার গুঞ্জনের পালে এবার আরেকটু হাওয়া জুড়েছে রেডিও মার্কা। তারা জানিয়েছে, রিয়াল এরই মধ্যে জাবিকে পরবর্তী কোচ হিসেবে ঠিক করে ফেলেছে। মৌসুম শেষ হলেই লেভারকুসেন ছেড়ে রিয়ালে যোগ দেবেন এই স্প্যানিয়ার্ড।

মাস দুয়েক আগেই তথ্যটি জানিয়েছিল জার্মান পত্রিকা স্পোর্ট বিল্ড। তারা প্রতিবেদনে লিখেছিল, আনচেলত্তি রিয়াল ছেড়ে গেলে সেখানে আসবেন আলোনসো। ফুটবলার হিসেবে জাতীয় দল ও ক্লাবের হয়ে শীর্ষসারির সব শিরোপাই জিতেছেন। রিয়ালে কোচ হিসেবেও জাবি রাখতে চান নিজের ছাপ।

আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর রিয়াল লা লিগা জিতেছে, চ্যাম্পিয়নস লিগও জিতেছে। আনচেলত্তির অধীনে করিম বেনজেমা ব্যালন ডি’অর জিতেছেন, ভিনিসিয়ুস জুনিয়রকে বিশ্বসেরা উইঙ্গারে পরিণত করেছেন। তবে গ্রীষ্ম মৌসুম শেষে নতুন কোচ খুঁজতে হবে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে।

সেই তালিকায় গুরুত্বপূর্ণ নাম ছিলেন টমাস টুখেল। তিনি বুন্দেসলিগা জায়ান্ট বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন। তাকে নিয়ে আর আশাবাদী হওয়ার সুযোগ নেই রিয়ালের। তালিকার ওপরের দিকে আছেন চেলসির কোচ মউরিসিও পচেত্তিনো।

রিয়াল মাদ্রিদের বি-টিম কাস্তিয়ার কোচ রাউল গঞ্জালেসকেও দেখা যেতে পারে মূল দলের ডাগআউটে। তবে রিয়ালের পরবর্তী কোচ কে হতে পারেন, সেই জিজ্ঞাসার উত্তর পেতে মৌসুম শেষ পর্যন্তই অপেক্ষা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা