প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ২৩:০২ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩ ০২:৫২ এএম
ভারতের বিশ্বকাপ দলে জায়গা হয়নি রবিচন্দ্রন অশ্বিনের। তার জায়গায় সুযোগ হয়েছে অক্ষর প্যাটেলের। যদিও এশিয়া কাপে অক্ষর চোটে পড়ায় ফের সুযোগ মিলতে পারে অশ্বিনের। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া সিরিজে অশ্বিনকে সুযোগ করে দেওয়ায় সেই গুঞ্জনও বেশ জোরালো।
আরও পড়ুন - মাহমুদউল্লাহকে নিয়ে বিশ্বকাপ দল, নেই তামিম
তবে এমনটা হবে না বলেই মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফ্রিঞ্চ। তার মতে, বিশ্বকাপে মেন্টর হিসেবে দলের সঙ্গে থাকতে পারেন অশ্বিন।
ভারতের সিরিজ জয়ের ম্যাচেও তিন উইকেট তুলেছেন অশ্বিন। তবে এটা কোনো কাজে আসবে না বলেই মনে করেন ফ্রিঞ্চ, ‘অশ্বিন চূড়ান্ত ১৫ জনের দলে জায়গা করে নিতে লড়াই করতে পারে। কারণ সে অনেক বেশি ক্রিকেট খেলেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্তমান সিরিজে ভারতীয় দলে থাকা বাকিরা অশ্বিনের কাছ থেকে বড় ম্যাচ সম্পর্কে অনেক কিছু শিখতে পারে।’
ফ্রিঞ্চ আরও বলেন, ‘অশ্বিন এমন একজন ক্রিকেটার যে কি না বড় ম্যাচে উঠে দাঁড়ায়। সেটা টেস্ট বা টি-টোয়েন্টি যাই হোক। সে তার ক্যারিয়ারজুড়েই এটি করেছে। তাই আমি অবাক হব না যদি সে এই মুহূর্তে দলের চারপাশে একজন পরামর্শদাতা হিসেবে থাকে। তবে দুর্ভাগ্যবশত আমি তাকে ১৫ জনের স্কোয়াডে দেখছি না।’