× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএলেও নেই ইবাদত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ২১:৪৯ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ২২:৪০ পিএম

বিপিএলেও নেই ইবাদত

নিজেকে দুর্ভাগা ভাবতে পারেন ইবাদত হোসেন। চোট তাকে প্রথমে ছিটকে দিয়েছে এশিয়া কাপ থেকে, এরপর বিশ্বকাপেও ব্রাত্য হয়েছেন। হাঁটুর ইনজুরি পেসারকে এবার বিপিএল থেকেও ছিটকে দিয়েছে। জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া আসরে খেলা হচ্ছে না ইবাদতের।

আরও পড়ুন - ফুটবলে মেয়েদের হার, ছেলেদের ড্র

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রাফট আজ অনুষ্ঠিত হয়। ড্রাফট শুরুর আগেই জানানো হয় আসন্ন এই বিপিএলে থাকছেন না ইবাদত।

ইবাদত লম্বা সময়ের জন্য ছিটকে যাচ্ছেন এমন খবর নিশ্চিত হয়েছিল আগেই। চলতি মাসেই হাঁটুর চোটের কারণে অস্ত্রোপচার করেছেন। যে কারণে ছয় থেকে সাত মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তারকা এই পেসারকে। আসন্ন বিপিএলে খেলা হচ্ছে না ইবাদতের। এবারের আসরে বি ক্যাটাগরিতে ছিলেন তিনি, মূল্য হিসেবে ছিল ৫০ লাখ টাকা।

হাঁটুর চোটে পুনর্বাসনেই কাটাতে হচ্ছে ইবাদতকে। তবে সহসাই মাঠের ক্রিকেটে ফেরা হচ্ছে না তার। মার্চ-এপ্রিল নাগাদ তার মাঠে ফেরার সম্ভাবনা আছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা