× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুটবলে মেয়েদের হার, ছেলেদের ড্র

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ২১:১৪ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩৩ পিএম

ফুটবলে মেয়েদের হার, ছেলেদের ড্র

দেশের ফুটবলে সময়টা মোটেই ভালো যাচ্ছে না। বিশেষ করে বয়সভিত্তিক দলে। ভুটানের বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও হার মেনেছে ছেলেরা। শনিবার (২৩ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৯ আসরে বাংলাদেশ ৩-৪ গোলে ধরাশায়ী হয়েছে শক্তিমত্তায় পিছিয়ে থাকা ভুটানের কাছে।

আরও পড়ুন - হাসারাঙ্গাকে দর্শক বানাল চোট

এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবলের চূড়ান্তপর্বেও হার মেনেছে বাংলাদেশ। দেশের মেয়েদের ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। আসলে সিয়েন্না ডেলের কাছে হার মেনেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। চারটি গোলই অস্ট্রেলিয়ান কন্যাদের উপহার দিয়েছেন ১১ নম্বর জার্সিধারী এ ফরওয়ার্ড।

তবে এতসব খারাপ খবরের ভিড়ে স্বস্তির খবর এসেছে চীন থেকে। এশিয়ান গেমস ফুটবলে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক চীনকে রুখে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ পুরুষ দল। হাংজুতে আজ গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা