× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুশি বক্সার জিনাত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ০২:৫২ এএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৯:১৫ পিএম

খুশি বক্সার জিনাত

চীনের হাংজু থেকে এসেছে সুখবর। এশিয়ান গেমসের বক্সিংয়ের দ্বিতীয় রাউন্ডে নাম লিখেছে বাংলাদেশ। শনিবার প্রথম রাউন্ডের বাধা পেরিয়ে গেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বক্সার জিনাত ফেরদৌস। এ জন্য অবশ্য তাকে লড়াই করতে হয়নি। প্রথম রাউন্ডে ওয়াকওভার পেয়ে পৌঁছে গেছেন ইভেন্টের দ্বিতীয় রাউন্ডে।

আরও পড়ুন - হলদে ধোঁয়ায় না দেখেই গোল করলেন রোনালদো

জিনাত অবশ্য একা এই সুখবর পাননি। প্রথম রাউন্ডে অংশ নেওয়া সব নারী বক্সারই পেয়েছেন ওয়াকওভার। দ্বিতীয় রাউন্ডে অবশ্য তাদের বক্সিং রিংয়ে লড়তে হবে। সেই লড়াই হবে বুধবার, ২৭ সেপ্টেম্বর।

লাল-লাল সবুজের প্রতিনিধিরা এবারের গেমসে ১৭টি ডিসিপ্লিনে পদকের জন্য লড়াই করছেন। বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা রয়েছে যেসব ইভেন্টে, তার মধ্যে বক্সিং অন্যতম। দেশকে পদক উপহার দেওয়ার স্বপ্নই বুনে যাচ্ছেন জিনাত।

দ্বিতীয় রাউন্ডে উঠে গেছেন। সেটা না খেলেই। তাই ওয়াকওভার পেয়ে খুশি হলেও সন্তুষ্ট নন জিনাত, ‘আসলে ভালো হলো কিনা বুঝতে পারছি না। তবে আমি খুশি। অবশ্য স্টেডিয়ামে যেতে পারিনি, প্রতিপক্ষকে দেখতে পারিনি। তার সামর্থ্য সম্পর্কে ধারণা পাইনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা