× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হলদে ধোঁয়ায় না দেখেই গোল করলেন রোনালদো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ০০:৪৮ এএম

হলদে ধোঁয়ায় না দেখেই গোল করলেন রোনালদো

সৌদি আরবে প্রথম মৌসুম ভালো কাটেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর। দ্বিতীয় মৌসুমে রীতিমতো উড়ছেন। শুক্রবার সৌদি প্রো লিগের ম্যাচে আল আহলির বিপক্ষে সাত গোলের ম্যাচে ৪-৩ গোলে জয় পেয়েছে রোনালদোর আল নাসর। ম্যাচে জোড়া গোল করেন রোনালদো।

আরও পড়ুন - ডেথ বোলিংয়ে জাম্পাই কামিন্সের ভরসা

দলকে জিতিয়ে যারপরনাই খুশি রোনালদো, ‘আরও দুই গোল করতে পেরে খুবই আনন্দিত; বিশেষ করে গুরুত্বপূর্ণ জয়ে দলকে সহায়তা করতে পেরেছি। আমাদের ঘরের মাঠে সমর্থকরা অসাধারণ! তারা দারুণভাবে সমর্থন দিয়েছেন।’

এদিন ম্যাচের ৪ মিনিটেই গোল করে আল নাসরকে লিড এনে দেন রোনালদো। কিন্তু এ সময় গ্যালারিতে থাকা দর্শকদের ছোড়া ফ্লারের হলুদ ধোঁয়ায় গোলপোস্টই আড়াল হয়ে গিয়েছিল। দেখা যাচ্ছিল না গোলকিপারকেও। তারপরও সাদিও মানের নিচু শটে বাঁ পায়ের ছোঁয়ায় বল জালে জড়াতে সমস্যা হয়নি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারের।

এরপর ম্যাচের ১৭ মিনিটে লাপোর্তের অ্যাসিস্ট থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্ডারসন তালিস্কা।

খেলার ৩০ মিনিটে গোল করে আল আহলিকে ম্যাচে ফেরান ফ্রাঙ্ক কেসি। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করেন তালিস্কা। তার করা গোলে ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।

ম্যাচের ৫০ মিনিটের সময় পেনাল্টি থেকে গোল করে ম্যাচ জমিয়ে তোলেন রিয়াদ মাহরেজ। তবে এর দুই মিনিট পরেই ফের গোল করে দলের লিড বাড়িয়ে দেন রোনালদো। এরপর ম্যাচের ৮৭ মিনিটে আরও এক গোল শোধ করে আহলি।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৪-৩ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। ৭ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে রোনালদোর দল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা