× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেথ বোলিংয়ে জাম্পাই কামিন্সের ভরসা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ০০:৩০ এএম

ডেথ বোলিংয়ে জাম্পাই কামিন্সের ভরসা

কদিন আগেই ওয়ানডে ক্যারিয়ারের সবচেয়ে খারাপ স্পেল করেছেন অ্যাডাম জাম্পা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৩ রান খরচ করলেও তুলতে পারেননি কোনো উইকেট।

আরও পড়ুন - বুমরাহ বিশ্বের সেরা বোলার

এরপরও জাম্পায় আস্থা প্যাট কামিন্সের। বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে সিরিজে ডেথ বোলার হিসেবে জাম্পাকে প্রস্তুত করতে চান অজি অধিনায়ক।

জাম্পাকে নিয়ে কামিন্স বলেন, ‘জাম্পা শুধু রান রেট কমিয়ে রাখতেই কার্যকরী নন ডেথে তিনি কয়েকটি উইকেটও নিতে পারেন, যা আমাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। কেননা কখনও কখনও পেস বোলারদের পক্ষে এটি করা কিছুটা কঠিন। আমি অবাক হব না যদি তার জন্য ডেথে তিন বা চার ওভার রাখা হয়।’

বিশ্বকাপের সেরা দল নিয়ে কামিন্স বলেন, ‘আমরা এই কন্ডিশনে অভ্যস্ত হতে ও দলে ভারসাম্য বজায় রাখতে চাই। আশা করি কিছু ম্যাচ জিততে পারব। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই আমরা বিপর্যস্ত হতে চাই না। বিশ্বকাপে আমরা কীভাবে খেলতে যাচ্ছি তা খুব ঘনিষ্ঠভাবে গঠন করতে চাই। তাই ব্যাটারদের একই অবস্থানে ব্যাট করতে পাঠানো হবে। এবং আমিও অধিনায়ক হিসেবে অভ্যস্ত হতে চাই। কখন কোন বোলারকে ব্যবহার করব ঠিক করে ফেলতে চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা