প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ০০:২১ এএম
লম্বা সময় পর চোট কাটিয়ে ফিরেছেন জাসপ্রিত বুমরাহ। কিন্তু বোলিংয়ে ধার এতটুকুও কমেনি। সেই গতি, সুইং আর পুরোনো সেই আগ্রাসন। সাদাচোখের বিচারে ভারতের এশিয়া কাপ জয়েও বুমরাহ রেখেছেন বড় ভূমিকা।
আরও পড়ুন - ‘মেসিকে কপি করা অসম্ভব’
ক্রিস ওকস তাই বুমরাহর প্রশংসায় খামতি রাখেনি। ইংলিশদের তারকা ক্রিকেটারের মতে, বোলিং অ্যাকশনে বুমরাহ বাকি সবার থেকে আলাদা। সেই গুণটির কারণেই বুমরাহ সবার চেয়ে সেরা।
ওকসের কাছে বুমরাহ ক্রিকেটের সব ফরম্যাটের এক নম্বর বোলার। উইজডেন ক্রিকেটকে দেওয়া সাক্ষাৎকারে বুমরাহকে প্রশংসায় ভাসিয়েছেন ওকস, ‘আমার মনে হয়, সম্ভবত সব ফরম্যাটেই এক নম্বর বোলার বুমরাহ। তিনি যা করেন দক্ষতার সঙ্গেই করেন। তিনি সব সময় আত্মবিশ্বাসে ভরপুর থাকেন এবং তিনি অনন্য, ঠিক না? বুমরাহর অ্যাকশন অন্যদের থেকে একেবারেই আলাদা।’
পিঠের চোটের কারণে দীর্ঘ ১১ মাস ২২ গজের বাইরে ছিলেন। ফিরে নিজেকে প্রমাণও করেন। তবে সবার থেকে বুমরাহ কেন আলাদা, সেটাও বলেছেন ওকস, ‘হাই পেসে বল করতে পারেন। স্লোয়ার বল, ইয়র্কার অন ট্যাপ- সাদা বলের বোলার হিসাবে আপনার যা প্রয়োজন, সবটাই বুমরাহের মধ্যে রয়েছে।’