× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেই ফিলিপাইনের কাছেও হারল বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ০০:১৯ এএম

সেই ফিলিপাইনের কাছেও হারল বাংলাদেশ

মেয়েদের শুরুটাই হয়েছিল হার দিয়ে। ভিয়েতনামের কাছে ২-০ গোলে হার মেনে মিশনের সূচনা করেছিলেন লাল-সবুজ প্রতিনিধিরা। আগের ম্যাচে বাংলাদেশ গোল পায়নি। দ্বিতীয় ম্যাচে অবশ্য গোলখরা কেটেছে দলের। তবে ভাগ্যটা বদল হয়নি। 

আরও পড়ুন - অ-১৯ বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপসঙ্গী ভারত

আজও হারের তেতো স্বাদই হজম করতে হয়েছে দেশের কন্যাদের। ফিলিপাইনের কাছে ধরাশায়ী হয়েছে ৩-১ গোলে। এএফসি অনূর্ধ্ব-১৭ নারী ফুটবলের চূড়ান্ত পর্বে দুটো ম্যাচই হারল দল।

কয়েক বছর আগে এই ফিলিপাইনকে গোলবন্যায় ভাসিয়ে দিয়েছিলেন বাংলাদেশের মেয়েরা। মিয়ানমারে এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বে এই জয়টা এসেছিল ২০১৯ সালে। যে মেয়েরা সেদিন জালে আশ্রয় নেওয়া বল কুড়িয়ে সময় কাটিয়েছেন, সেই তারাই আজ বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়ে নিলেন মধুর প্রতিশোধ।

ভিয়েতনামের হ্যানয় যুব ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রে ফিলিপাইন তিন মিনিটেই ইসাবেলার গোলে যায় এগিয়ে। এক মিনিটের মধ্যেই বাংলাদেশ সমতায় ফেরে সাগরিকার গোলে। একটি পেনাল্টিও রুখে দেন গোলরক্ষক রুপা চাকমা। কিন্তু পরে আরও দুটি গোল হজম করেন মেয়েরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা