× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ-১৯ বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপসঙ্গী ভারত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ০০:০৪ এএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ০০:০৭ এএম

অ-১৯ বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপসঙ্গী ভারত

অ-১৯ বিশ্বকাপের আর খুব বেশি সময় বাকি নেই। আগামী বছর জানুয়ারিতে শ্রীলঙ্কার মাটিতে বসবে যুব বিশ্বকাপের এবারের আসর। সে বিশ্বকাপের গ্রুপিং ও সূচি ঘোষণা করেছে আইসিসি। তাতে দেখা গেছে বাংলাদেশের গ্রুপসঙ্গী হয়েছে ভারত। 

আরও পড়ুন - বিশ্বকাপে ১১০ কোটি টাকার প্রাইজমানি দেবে আইসিসি

বিশ্বকাপের আসছে আসরের নিয়মে পরিবর্তন এসেছে খানিকটা। ১৬ দলের বিশ্বকাপে চার গ্রুপ থেকে তিনটি করে দল চলে যাবে পরের ‘সুপার সিক্স’ রাউন্ডে। সেখানে চার গ্রুপের শীর্ষ তিনটি দল, সব মিলিয়ে ১২টি দল নিয়ে করা হবে গ্রুপ ১ ও গ্রুপ ২। প্রতিটি গ্রুপে থাকবে ছয়টি করে দল। এ আর ডি গ্রুপের দলগুলো থাকবে এক গ্রুপে, অন্য গ্রুপে বি আর সি গ্রুপের দলগুলো। প্রতিটি দল সেখানে দুটো করে ম্যাচ খেলবে। শীর্ষ দুটি করে দল চলে যাবে সেমিফাইনালে। 

বাংলাদেশ আছে প্রতিযোগিতার এ গ্রুপে। সেখানে ভারত ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকবে আয়ারল্যান্ড আর যুক্তরাষ্ট্র। শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে টুর্নামেন্টটি মাঠে গড়াবে ১৩ জানুয়ারি, আর ১৪ জানুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে ১৮ জানুয়ারি আয়ারল্যান্ড ও ২১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়বে দলটি।

আসছে আসরটি যুব বিশ্বকাপের ১৫তম আসর। ১৯৮৮ সাল থেকে এ আসর আয়োজন করে আসছে আইসিসি। শ্রীলঙ্কা এ নিয়ে তৃতীয়বারের মতো স্বাগতিক দেশ হচ্ছে এই টুর্নামেন্টের। সবশেষ আয়োজন করেছিল ২০০৬ সালে।

বাংলাদেশ এ পর্যন্ত এই টুর্নামেন্টটি জিতেছে একবার। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আসরে আকবর আলীর দল ভারতকে হারিয়ে জিতেছিল শিরোপা। সেই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই এবার শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা