× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপে ১১০ কোটি টাকার প্রাইজমানি দেবে আইসিসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৫০ পিএম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৫০ পিএম

বিশ্বকাপে ১১০ কোটি টাকার প্রাইজমানি দেবে আইসিসি

আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ভারত বিশ্বকাপ। ১৩তম সংস্করণ সামনে রেখে প্রস্তুত ভারতের ১০টি ভেন্যু। ৪৬ দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেবে আয়োজক ভারতসহ ১০টি দল।

আরও পড়ুন : সবচেয়ে দামি মুশফিক

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে গ্রুপ পর্বে একে অন্যের মুখোমুখি হবে দলগুলো। এরপর সেমিফাইনাল হয়ে আগামী ১৯ নভেম্বর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের।

যেখানে নতুন বিশ্বচ্যাম্পিয়নদের বরণ করে নেবে বিশ্ব। উঁচিয়ে ধরবে স্বপ্নের বিশ্বকাপ ট্রফি। শুধু ট্রফি নয়, সঙ্গে মোটা অঙ্কের প্রাইজমানিও রাখা হয়েছে চ্যাম্পিয়নদের জন্য। রানার্সআপ দলের জন্যও থাকছে বেশ আকর্ষণীয় প্রাইজমানি।

শুধু এ দুই দলই নয়, বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলই পাবে মোটা অঙ্কের টাকা। সেই টাকার পরিমাণই এবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

এবারের বিশ্বকাপের জন্য মোট ১০ মিলিয়ন (১ কোটি) ডলারের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১১০ কোটি। 

এর মধ্যে বিশ্বকাপজয়ী দল পাবে সর্বাধিক ৪ মিলিয়ন ডলার বা ৪৩ কোটি ৪৯ লাখ টাকা। রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক টাকা অর্থাৎ ২ মিলিয়ন ডলার।

এ ছাড়া গ্রুপ পর্বে অংশ নেওয়া প্রতিটি দল তাদের প্রতিটি জয়ের জন্য ৪০ হাজার ডলার করে পাবে। এমনকি কোনো ম্যাচে জয় না পেয়ে নকআউট পর্বের আগে বিদায় নিলেও ১ লাখ ডলার পাবে টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো।

এর বাইরেও বড় খবর হলো আগামী ২০২৫ নারী বিশ্বকাপেও পুরুষদের সমান প্রাইজমানি দেওয়ার ঘোষণা দিয়েছে আইসিসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা