× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবসর নিতে যাচ্ছেন অ্যালিস্টার কুক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩ ২০:০০ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ০০:০৯ এএম

অবসর নিতে যাচ্ছেন অ্যালিস্টার কুক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পাঁচ বছর আগে। কিন্তু পেশাদার ক্রিকেটের সঙ্গে সম্পর্কটা ছেদ করেননি। অ্যালিস্টার কুক খেলে যাচ্ছেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে। কিন্তু আর বাড়াতে চান না নিজের ক্রিকেট ক্যারিয়ার। অবসর নিতে যাচ্ছেন মাঠের ক্রিকেট থেকে। চলতি সপ্তাহেই দেবেন অবসরের ঘোষণা।

আরও পড়ুন - বিপিএল ড্রাফটে নেই নাসির, নিষিদ্ধ দেশের ঘরোয়া ক্রিকেটে

ডেইলি মেইল জানিয়েছে এসেক্সের চ্যাম্পিয়নশিপ ম্যাচ শেষে ৩৮ বছর বয়সী কুক দেবেন অবসরের ঘোষণা। চেমসফোর্ডে হ্যাম্পশায়ারের বিপক্ষে নিজেদের শেষ হোম ম্যাচ শেষেই জানাবেন নিজেদের চূড়ান্ত সিদ্ধান্তটা।

২০২২ মৌসুমকে সামনে রেখে দুই বছরের চুক্তি করেন কুক। কিন্তু চুক্তির মেয়াদ এখনো বাড়াননি। এ কারণেই খবর ছড়িয়ে পড়ে অবসর নিতে যাচ্ছেন কুক।

তবে কুকের ক্লাব এসেক্স জানিয়েছে, চলতি মৌসুম শেষে ক্লাবের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে। মৌসুম শেষে কুকের ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসবে তারা। বৈঠক শেষে সেখানেই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাননি কুক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা