× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল ড্রাফটে নেই নাসির, নিষিদ্ধ দেশের ঘরোয়া ক্রিকেটে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০৭ পিএম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫৫ পিএম

বিপিএল ড্রাফটে নেই নাসির, নিষিদ্ধ দেশের ঘরোয়া ক্রিকেটে

বিপিএলের আগামী আসরে খেলতে পারবেন না নাসির হোসেন। কারণ বিপিএলের প্লেয়ার্স ড্রাফটেই জায়গা পাননি তিনি। শুধু টি-টোয়েন্টি আসরেই নয়, তারকা এ অলরাউন্ডারকে বিসিবি অলিখিতভাবে নিষিদ্ধ করেছে সব ধরনের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টেই।

আইসিসির আনা দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি না পেলে দেশের কোনো টুর্নামেন্টেই খেলতে পারবেন না নাসির। তার নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, ‘আমরা নাসিরকে বিপিএল ড্রাফটে রাখিনি। আইসিসি ক্লিয়ার না করা পর্যন্ত বাংলাদেশের কোনো টুর্নামেন্টেই খেলবে না সে।’

নাসির হোসেন অভিযুক্ত হয়েছেন দুর্নীতির অভিযোগে। তার বিরুদ্ধে অভিযোগটা এনেছে আইসিসি। দুর্নীতির অভিযোগ উঠেছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-টেন লিগের বিরুদ্ধে। এ টুর্নামেন্টের খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়াল মিলে আটজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ২০২১ সালে টুর্নামেন্টের ম্যাচে দুর্নীতির চেষ্টা করেছিলেন তারা। 

আইসিসি জানিয়েছে, এই তালিকায় রয়েছে বাংলাদেশের তারকা ক্রিকেটার নাসির হোসেন। এদের মধ্যে ছয়জনকে আগামী ১৪ দিনের জন্য সকল ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে আইসিসি। তবে এই নিষেধাজ্ঞায় নেই নাসিরের নাম।

আবুধাবি টি-টেন লিগে খেলতে গিয়ে সন্দেহভাজন এক ব্যক্তির কাছ থেকে ৭৫০ ডলারের বেশি দামি উপহার নিয়েছিলেন নাসির। মূলত অভিযোগটা এনেছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে আইসিসি। আমিরাত ক্রিকেট বোর্ডের হয়ে অভিযোগ গঠন করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। নাসিরের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী কোডের তিনটি ধারাভঙ্গের অভিযোগ এনেছে আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিট আকসু।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা