× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছুটিতে হাথুরুসিংহে, অন্তর্বর্তী হেড কোচ পোথাস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:৩৪ পিএম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:৩৭ পিএম

ছুটিতে হাথুরুসিংহে, অন্তর্বর্তী হেড কোচ পোথাস

এশিয়া কাপ শেষে শ্রীলঙ্কা থেকে দলের সঙ্গে বাংলাদেশে ফেরেননি হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। অস্ট্রেলিয়ায় যান পরিবারের কাছে সময় কাটাতে। নিউজিল্যান্ড সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেবেন না এই লঙ্কান।

আরও পড়ুন : পারস্যে রোনালদো উন্মাদনা

মূলত স্ত্রীর অসুস্থতাজনিত কারণে সেখানে থাকবেন। আগামী ২৫ সেপ্টেম্বর ঢাকায় ফিরে যোগ দেবেন দলের সঙ্গে। ফলে প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন হেড কোচের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ নিক পোথাস।

আজ মিরপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানান, হাথুরুসিংহের স্ত্রীকে অস্ত্রোপচারের টেবিলে যেতে হবে। ওই কারণে ছুটিতে আছেন হাথুরুসিংহে। ফলে তাকে ছাড়াই নিউজিল্যান্ড সিরিজ শুরু করবে বাংলাদেশ দল।

নিউজিল্যান্ড সিরিজের দলে নিয়মিত বেশ কয়েকজন ক্রিকেটারকে ছুটি দিয়েছে বিসিবি। ফলে দ্বিতীয় সারির দল নিয়ে সফরকারীদের বিপক্ষে স্বাগতিকরা মাঠে নামবে।

দ্বিতীয় সারির দল হলেও প্রত্যাবর্তন হবে তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের। হাথুরুসিংহে ড্রেসিংরুমে না থাকায় প্রত্যাবর্তন হওয়া ক্রিকেটারদের পারফরম্যান্স সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন না।

হাথুরুসিংহে না থাকলেও কোচিং প্যানেলের অন্য সদস্যরা থাকবেন নিউজিল্যান্ড সিরিজে। এই সিরিজ সামনে রেখে আগামীকাল প্রথমবারের মতো দলীয় অনুশীলন করবে বাংলাদেশ দল।

বৃহস্পতিবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। সিরিজের বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৩ ও ২৬ সেপ্টেম্বর। সব ম্যাচের ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা