× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ

ভারতের প্রধান অস্ত্র হার্দিক পান্ডিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২০:৩২ পিএম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:৫৪ পিএম

ভারতের প্রধান অস্ত্র হার্দিক পান্ডিয়া

এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ধসিয়ে দেওয়ার মূল কাজটা মোহাম্মদ সিরাজ করলেও তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন হার্দিক পান্ডিয়া। ২.২ ওভার হাত ঘুরিয়ে ৩ রান খরচায় তুলেছেন তিন উইকেট। এমন পারফরম্যান্সের পর সিরাজের ৬ উইকেটের দিনে প্রাতপ্রদীপের নিচে পড়ে গেছে পান্ডিয়ার পারফরম্যান্স।

চারদিকে সিরাজবন্দনা হলেও কোথাও বলা হচ্ছে না পান্ডিয়ার কথা। তবে আসন্ন বিশ্বকাপে যে পান্ডিয়া হতে চলেছেন ভারতের প্রধান অস্ত্র সেটা ঠিকই সবাইকে মনে করিয়ে দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আকরাম।

আরও পড়ুন - মিয়ানমারের কাছে হারে শুরু বাংলাদেশের

পান্ডিয়াকে নিয়ে ওয়াসিম বলেন, ‘আসন্ন বিশ্বকাপে সে ভারতের প্রধান অস্ত্র হতে চলেছে। দলটি নিজেদের মাটিতে খেলবে এবং আমরা ইতোমধ্যে দেখেছি তারা বল হাতে কী করতে পারে।’

ভারতের বিশ্বকাপ দল নিয়ে পাকিস্তানের সাবেক এই পেস তারকা বলেন, ‘এশিয়া কাপে বড় দলের বিপক্ষেও কুলদীপ উইকেট পেয়েছে। সুতরাং এটি একটি সম্পূর্ণ দল। ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের জন্য শুভকামনা, যারা এই ছেলেদের সমর্থন করছে। বিশ্বকাপের আগে তাদের যথাযথ স্কোয়াড রয়েছে তা ইতোমধ্যে তারা নিশ্চিত করেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা