× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশাই ছিল না বিশ্বকাপে খেলার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫৩ পিএম

আশাই ছিল না বিশ্বকাপে খেলার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে উইকেট শিকারের উদযাপন করতে গিয়ে ইনজুরিতে পড়েন কেশব মহারাজ। মাঠ ছাড়তে হয় স্ট্রেচারে করে। যেতে হয় শল্যবিদের ছুরির নিচে। তখনই বিশ্বকাপে খেলার আশা ছেড়ে দেন। তবে সুস্থ হয়ে মাঠে ফিরে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে। কেন তার মনে হয়েছিল বিশ্বকাপে খেলতে পারবেন না সেই ব্যাখ্যাই দিয়েছেন মহারাজ।

আরও পড়ুন - মেসিপুত্রের অভিষেক

তিনি বলেন, ‘অস্ত্রোপচারের পর নিজেকে বলেছি সব সুযোগ দেব (বিশ্বকাপ খেলতে)। কিন্তু যখন রিহ্যাব অনেক ধীরগতিতে এগিয়েছে তখন খারাপ চিন্তাও মাথায় এসেছিল। অস্ত্রোপচারের তিন-চার মাস পরেও ভাবতে পারিনি আমি এখানে (বিশ্বকাপ দলে) থাকব। আমাদের মেডিকেল টিমকে ধন্যবাদ। তারা আমাকে সেরা সুযোগটা দিয়েছে।’ 

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে মাঠে ফিরেছেন কেশব মহারাজ। সিরিজের দক্ষিণ আফ্রিকার খেলা তিন ওয়ানডের দুটোতে একাদশে ছিলেন। বিশ্বকাপের আগে নিজেকে প্রস্তুত করে নেওয়া মহারাজ এবার নিজেকে প্রমাণ করতে চান বিশ্বকাপে। তিনি বলেন, ‘৫০ ওভারের ম্যাচ খেলা কঠিন। শরীরের ওপর দিয়ে অনেক ঝড় যায়। আমি সব সময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আশা করি, আমরা ভালো করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা