× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসিপুত্রের অভিষেক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৭ পিএম

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৫২ পিএম

মেসিপুত্রের অভিষেক

এমনিতে প্রায়ই বাবা লিওনেল মেসির সঙ্গে বাড়িতে ছোট পরিসরে ফুটবল খেলতে দেখা যায় থিয়াগোকে। অল্প বয়সে তার সব ড্রিবলিং নিয়ে আলোচনাও হয় বেশ। কেউ কেউ তো মেসির ছায়া দেখতে পান থিয়াগোর মাঝেই।

আরও পড়ুন - ‘সীমান্তে সন্ত্রাস’ বন্ধ হলেই ভারত-পাকিস্তান সিরিজ

সেটা সে হতে পারবে কি না তা বলে দেবে সময়। তবে এরই মধ্যে মাঠে নেমে পড়েছে থিয়াগো। বাবার ক্লাব ইন্টার মিয়ামির অনূর্ধ্ব-১২ দলের হয়ে ওয়েস্টন এফসির বিপক্ষে অভিষেক হয়েছে থিয়াগোর। এদিন তার দল জয় পেয়েছে ২-১ গোলে।

থিয়াগোর ফুটবলের শুরুটা অবশ্য মেসির বাড়ি খ্যাত বার্সায়। মেসি বার্সা ছাড়ার আগে ক্লাবটির একাডেমিতে ফুটবলের দীক্ষা নিয়েছে থিয়াগো। ২০২০ সালে থিয়াগোর করা বার্সার হয়ে একটি গোল সে সময় ব্যাপক সারা ফেলে ভক্তদের মধ্যেও।

এরপর বাবার ক্লাব পরিবর্তনের সঙ্গে ঠিকানা বদলাতে হয়েছে তার পরিবারকেও। তবে মাঝের সময়টাতে ঠিকই বাড়িতে বাবার সঙ্গে ফুটবল খেলেছে থিয়াগো। দীক্ষা পেয়েছে কিংবদন্তি মেসির থেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা