× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেসাররা রাখবেন অস্ট্রেলিয়ার মান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ২১:০৬ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ২১:৪৮ পিএম

পেসাররা রাখবেন অস্ট্রেলিয়ার মান

প্যাট কামিন্স, জশ হ্যাজলউড এবং মিচেল স্টার্ক— অস্ট্রেলিয়ার বহু ম্যাচের নায়ক এই তিন পেসার এখন ছন্নছাড়া। বেশ কিছুদিন ধরে পেসত্রয়ীর সার্ভিস একসঙ্গে পাচ্ছে না অজি ক্রিকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে নেই অধিনায়ক কামিন্স।

ইনজুরির সঙ্গে লড়ছেন আরেক পেসার স্টার্কও। তবে হ্যাজলউড আশাবাদী বিশ্বকাপের আগেই তারা আবারও এক হবেন। ভারতের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মানও রাখবেন।

আরও পড়ুন - গাধার মতো খাটছেন উইলি

পেসত্রয়ীর দুজন না থাকলেও পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারী অস্ট্রেলিয়া। প্রোটিয়াদের বিপক্ষে খেলার সময় বাকি দুই পেসারকে মিস করছেন হ্যাজলউড। অজিদের অন্যতম পেসার আশাবাদী বিশ্বকাপের আগে ভারতের মাটিতে ওয়ানডে সিরিজেই তাদেরকে পাবেন, ‘আশা করছি মিচেল ও প্যাট ফিরে আসবেন। আমরা সম্ভবত আমাদের মধ্যে প্রথম ১০ ওভার বেশি ভাগ করে নেব।’

‘মিচেল ও প্যাটকে ভারতের বিপক্ষে সিরিজেই পাব। আমাদের আরও অনেক খেলা বাকি আছে। শুধু এখানেই নয়, বিশ্বকাপেও পেসাররা দুর্দান্ত করবে।’

দুজনকে মিস করলেও নতুনদের প্রমাণের সুযোগ দেখছেন হ্যাজলউড, ‘তরুণদের জন্য এখানে বড় সুযোগ, তারা ম্যাচ থেকে অভিজ্ঞতা নিতে পারবে। দলে ডেপথ তৈরি হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা