× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়ান গেমস

জাতীয় পতাকা নিয়াজ-সাবিনার হাতে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১০:৫৭ এএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১১:৪৫ এএম

জাতীয় পতাকা নিয়াজ-সাবিনার হাতে

এশিয়ান গেমসে বাংলাদেশ অংশ নিচ্ছে। ক্রীড়া অনুরাগীদের জন্য এটা কোনো নতুন খবর নয়। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উঁচিয়ে ধরবেন কে? এটাই ছিল অজানা।

আরও পড়ুন - এশিয়ান গেমসে খেলবেন রোমান সানা

বর্ণিল উদ্বোধনীর মার্চপাস্টে জাতীয় পতাকা হাতে অংশ নেবেন দেশের বিখ্যাত দুই ক্রীড়বিদ নিয়াজ মোর্শেদ ও সাবিনা খাতুন। চীনের হাংজুতে এশিয়ান গেমসের পর্দা উঠবে আগামী ২৩ সেপ্টেম্বর।

এবারের এশিয়ান গেমসের দাবায় লাল-সবুজের প্রতিনিধি হয়েছেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। সিনিয়র এ ক্রীড়াবিদকে বাংলাদেশের পতাকা বহনের সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।

আসরে অংশ নেবে ১৮টি ডিসিপ্লিনে। তাতে রয়েছেন নারী অ্যাথলেটরাও। নারী-পুরুষ অ্যাথলেটদের মধ্যে সমতা আনার জন্য লাল-সবুজের পতাকা তুলে দেওয়া হবে সাফজয়ী নারী ফুটবলার ক্যাপ্টেন সাবিনা খাতুনের হাতেও। 

এশিয়ান গেমসের গত আসরের উদ্বোধনীতে বাংলাদেশের পতাকা বহনের সম্মানে ভূষিত হয়েছিলেন ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। আর সমাপনীতে দায়িত্বটা ছিল হকি খেলোয়াড় মামুনুর রহমান চয়নের কাঁধে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা