× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সূর্যকে ভিলিয়ার্সের পরামর্শ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩ ০১:২০ এএম

সূর্যকে ভিলিয়ার্সের পরামর্শ

ভারতের ক্রিকেট আকাশে তেজস্বী সূর্য হয়ে উদয় হয়েছেন সূর্যকুমার যাদব। চারদিকে শট খেলতে পটু হার্ডহিটার ব্যাটার পেয়ে গেছেন ৩৬০ ডিগ্রি ব্যাটারের তকমা। সবচেয়ে আলাদা যেটি সূর্য উড়িয়ে-ঘুরিয়ে শট খেলতে পারেন। যেন পুরো আকাশটা তার, তাই তো মোক্ষম একটা নামও পেয়েছেন স্কাই। কিন্তু টি-টোয়েন্টির সূর্যর আকাশটা কি ওয়ানডে পর্যন্ত বাড়ছে না?

আরও পড়ুন : যেভাবে কাটবেন বিশ্বকাপের টিকিট

মারকাটারি ফরম্যাটের এক নম্বর ক্রিকেটার ধুঁকছেন ওয়ানডেতে। ২৪.৩৩ গড়ে পঞ্চাশ ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত ২৪ ইনিংসে করেছেন দুটি ফিফটি। শেষ কয়েকটি ম্যাচেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারছেন না। সূর্য নিজেই আত্মপক্ষ সমর্থন করেছেন, ‘ওয়ানডেতে খুব বাজে যাচ্ছে।’

সেই বাজে জায়গাটা কাটিয়ে ওঠার পথ বাতলে দিয়েছেন ভিলিয়ার্স, ‘আপনারা জানেন সূর্যর ভক্ত আমি। আমি যেভাবে খেলতাম অনেকটা সেভাবেই খেলে থাকেন সূর্য। কিন্তু ওয়ানডেতে সে সাফল্য পাচ্ছে না। কিছু ছোট মাইন্ড সেট পরিবর্তন করলেই হবে। তার সক্ষমতা ও দক্ষতা আছে। তার কাজটা করতে হবে এই যা।’ 

ঘরের মাঠে বিশ্বকাপে ভারত দলে সূর্যকে দেখে যারপরনাই খুশি ভিলিয়ার্স। তিনি আশাবাদী বৈশ্বিক আসরে নিজের প্রমাণ দেবেন নতুন ‘৩৬০ ডিগ্রি’ বা দ্য স্কাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা