× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যেভাবে কাটবেন বিশ্বকাপের টিকিট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩ ০০:১৮ এএম

যেভাবে কাটবেন বিশ্বকাপের টিকিট

বিশ্বকাপ শুরু হতে আর মাসখানেক সময়ও নেই। তার আগেই টিকিটের অপ্রতুলতা। শুক্রবার রাতে দর্শকদের ঘাটতি মেটাতে নতুন করে চার লাখ টিকিট ছেড়েছে আয়োজক ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

আরও পড়ুন - পেলেকে ছাড়িয়ে ‘উচ্ছ্বসিত’ নেইমার

বেশিরভাগ টিকিট বিক্রি হয়ে গেলেও এখনও সুযোগ রয়েছে বিশ্বকাপের ম্যাচ মাঠে দেখার। সেই পড়ে থাকা টিকিট কীভাবে কাটা যাবে, তা জানিয়েছে বিসিসিআই।

প্রথমত, আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে ‘টিকিট’ বিভাগে ক্লিক করলে অনলাইনে যে সংস্থা টিকিট বিক্রি করছে তাদের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে।

সেখানে যে ম্যাচগুলোর টিকিট পড়ে রয়েছে তা দেখা যাবে। সমর্থকরা আলাদা করে কোনো দল বেছে নিয়ে তাদের ম্যাচের অবিক্রীত টিকিটও দেখতে পারেন।

এরপর যে ম্যাচগুলোর টিকিট এখনও ছাড়া হয়নি সেখানে ‘কামিং সুন’ লেখা থাকবে। সেখানে ক্লিক করতে হবে। তারপর ‘বুক’ অপশনে ক্লিক করতে হবে। পরবর্তী উইন্ডোতে জানতে চাওয়া হবে কটি টিকিট কাটতে চান।

ভারতের ম্যাচে সর্বাধিক দুটি টিকিট এবং বাকি ম্যাচে সর্বাধিক চারটি টিকিট কাটা যাবে। এভাবে আটটি ধাপ সম্পন্ন করার পর কাটা যাবে বিশ্বকাপের সোনার হরিণ হয়ে ওঠা টিকিট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা