× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেলেকে ছাড়িয়ে ‘উচ্ছ্বসিত’ নেইমার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৫৯ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩ ০২:১১ এএম

পেলেকে ছাড়িয়ে ‘উচ্ছ্বসিত’ নেইমার

সম্ভাবনা ছিল বিশ্বকাপেই পেলেকে ছাড়িয়ে যাবেন। ব্রাজিল বিদায় নিলে ছেদ পড়ে নেইমারের রেকর্ডে। কাতার বিশ্বকাপের পর আরও কয়েকটি ম্যাচ খেলেছিল সেলেসাওরা। চোটে ভোগা নেইমার ছিলেন না, কিংবদন্তির রেকর্ডও একান্ত নিজের করা হয়নি। বলিভিয়ার বিপক্ষে দীর্ঘদিন পর দলে ফেরা নেইমার আর সময় নেননি। এতদিন ভাগাভাগি করে বসা জায়গাটি এখন একান্ত তার।

আরও পড়ুন - মেসিকে ছাড়াই মিয়ামির জয়

২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বে নেইমার প্রত্যাবর্তন করেছেন নিজের স্টাইলে। পেনাল্টি থেকে গোল করতে না পারলেও জোড়া গোলে রাত রাঙিয়েছেন। ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে এখন সর্বোচ্চ গোলদাতার নাম নেইমার। ভেঙেছেন ৫২ বছর আগে গড়া পেলের রেকর্ড।

পেলেকে ছাড়িয়ে উচ্ছ্বসিত নেইমার যেন বিনয়ী হয়ে পড়েছেন আরও, ‘আমি খুবই আনন্দিত। কখনও কল্পনা করতেও পারিনি রেকর্ডটি আমার হবে। তবে রেকর্ডটি নিজের করে নিয়েছি। পেলেকে অতিক্রম করেছি মানে এই নয় যে আমি তার চেয়ে বা জাতীয় দলের অন্য কোনো খেলোয়াড়ের চেয়ে বেশি ভালো। আমি সব সময় চেয়েছি ব্রাজিলের ফুটবল ইতিহাসে এবং ব্রাজিল দলে নিজের নামটা লিখে রাখতে। আজ আমি সেটা করেছি।’ 

বলিভিয়ার বিপক্ষে ৬১ ও যোগ করা সময়ের শেষদিকে গোল করেন নেইমার। ব্রাজিল জার্সিতে ৭৭ গোল করেছেন পেলে। কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমার সেটি ছুঁয়ে ফেললেও ছাড়িয়ে যেতে অপেক্ষা ছিল দীর্ঘ।

প্রয়াত কিংবদন্তির রেকর্ড ভাঙতে অবশ্য নেইমারকে খেলতে হয়েছে ১২৫ ম্যাচ, গোল এখন ৭৯টি। তালিকার তিনে থাকা রোনালদো নাজারিও ৯৯ ম্যাচে করেছেন ৬২ গোল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা