× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসিকে ছাড়াই মিয়ামির জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৪৭ পিএম

মেসিকে ছাড়াই মিয়ামির জয়

এমএলএসের প্লেঅফের রেসে টিকে থাকতে স্পোর্টিং কানসাস সিটিকে হারাতে হতো ইন্টার মিয়ামিকে। সমীকরণটা বেশ জটিল ছিল মেসিসহ দলের ৮ গুরুত্বপূর্ণ সদস্য না থাকায়। সেই সমীকরণ অবশ্য মিলিয়ে ফেলেছে আরেক আর্জেন্টাইন ফাকুন্দো ফারিয়াস। কাম্পানার জোড়া গোল ও তার ব্যবধান গড়ে দেওয়া গোলে ৩-২ গোলের জয় পেয়েছে মিয়ামি।

আরও পড়ুন - র‌্যাঙ্কিং রাজত্ব হারাল পাকিস্তান

এদিন ম্যাচের শুরুতে মেসির অভাব বেশ ভালোভাবেই টের পেয়েছে মিয়ামি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশ নেওয়ায় ম্যাচটিতে ছিলেন না তিনি। সেই সুযোগে বল দখলে আধিপত্য নিয়ে ম্যাচের ৯ মিনিটে এগিয়ে যায় কানসাস। অবশ্য সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দলটি। নিজেদের ভুলে পেনাল্টি পায় প্রতিপক্ষ। দলকে ম্যাচে ফেরান লিওনার্দো কাম্পানা। এরপর বিরতিতে যাওয়ার আগেই দারুণ হেডে দলকে লিড এনে দেন তিনি।

দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে ব্যবধান ৩-১ করেন ফাকুন্দো। গোলরক্ষককে একা পেয়ে দক্ষতার পরিচয় দেন তিনি। পরে অবশ্য এক গোল হজম করলেও ম্যাচের জয় পেয়েছে মিয়ামিই। এ জয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১২ ম্যাচে অপরাজিত মিয়ামি। এমএলএসের প্লেঅফ খেলা থেকে মিয়ামি এখন আর ৬ পয়েন্ট দূরে। ২৬ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে তালিকায় ১৪ নম্বরে অবস্থান মিয়ামির।

মেসিহীন ম্যাচে দলের বাকিরা দায়িত্ব নেওয়ায় তাদের প্রশংসা করে কোচ টাটা মার্টিনো বলেন, ‘আমরা জানি আমাদের একটি ভালো দল ও স্কোয়াড রয়েছে। আমরা আজকের মতো সামনের ম্যাচগুলোতেও ফলাফল পেতে পারি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা