× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

র‌্যাঙ্কিং রাজত্ব হারাল পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩ ২৩:২৬ পিএম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩ ২৩:২৮ পিএম

র‌্যাঙ্কিং রাজত্ব হারাল পাকিস্তান

সপ্তাহ দুয়েক আগে সুখবর পেয়েছিল পাকিস্তান। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এশিয়া কাপ খেলতে আসা বাবর আজমরা ভারতের বিপক্ষে নামার আগে শুনেছেন দুঃসংবাদ। র‌্যাঙ্কিংয়ে সিংহাসন ধরে রাখতে পারেনি। ‘গ্রিন ক্যাপ’ দের সরিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন - ভারত-পাকিস্তানের ম্যাচ গেল রিজার্ভ ডেতে

গত মাসে আফগানিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করলে অস্ট্রেলিয়াকে সরিয়ে শীর্ষে উঠেছিল পাকিস্তান। দক্ষিণ আফ্রিকাকে টানা দ্বিতীয় ওয়ানডেতে হারিয়ে রাজত্ব নিজেদের করেছে অজি দল।

অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট এখন ১২১। ১২০ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান। পাকিস্তান অবশ্য আজই আবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে পারে। এ জন্য এশিয়া কাপের সুপার ফোরে আজ ভারতের বিপক্ষে ম্যাচটি জিততে হবে তাদের। ভারতকে আজ হারাতে পারলে পাকিস্তানের রেটিং পয়েন্ট হবে ১২২।

১১৬ রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করেছিল পাকিস্তান। প্রথম দুই ম্যাচের জয়ে তারা স্পর্শ করে অস্ট্রেলিয়ার ১১৮ পয়েন্ট। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে তখনও শীর্ষে ছিল অজিরাই। আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে বছরে দ্বিতীয়বারের মতো শীর্ষে উঠেছিল পাকিস্তান। এবারও বেশি সময় মুকুট ধরে রাখতে পারেনি বাবররা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা