× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত-পাকিস্তানের ম্যাচ গেল রিজার্ভ ডেতে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩ ২১:১৪ পিএম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩ ২১:৫৮ পিএম

ভারত-পাকিস্তানের ম্যাচ গেল রিজার্ভ ডেতে

বৃষ্টি হানা দিয়েছে। বন্ধ করে দিয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। আজ আর খেলা হবে না। আগামীকাল রিজার্ভ ডেতে হবে খেলা।

আরও পড়ুন : বৃষ্টির হানায় বন্ধ ভারত-পাকিস্তান ম্যাচ

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে টসে হেরে ব্যাট করতে নেমে ২৪.১ ওভারে ২ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১৪৭ রান জমা করে ভারত। এরপর শুরু হয় বৃষ্টি। মাঝে বৃষ্টি থামলে মাঠ প্রস্তুত করা হয় পুনরায় খেলা শুরু করার জন্য।

বাংলাদেশ সময় সাড়ে ৯টায় ভারত-পাকিস্তান ম্যাচ শুরু করার কথা জানিয়েছিল ম্যাচ আম্পায়াররা। তবে ঠিক ৯টায় ফের মুষল ধারে বৃষ্টি শুরু হলে ম্যাচ রির্জাভ ডেতে সরিয়ে নিতে বাধ্য হয় আম্পায়াররা। রির্জাভ ডের নিয়ম অনুযায়ী একই অবস্থায় পরদিন বাংলাদেশ সময় সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। তবে সমস্যা হলো পরদিনও বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভারতের চিন্তার কারণ পরশু ১২ সেপ্টেম্বর তাদের মাঠে নামতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে।

এর আগে পাকিস্তানের শক্তিশালী পেস বোলিং আক্রমণের সামনে পাওয়ার প্লেতে রোহিত-গিল তুলেছিলেন ৬১ রান। আগ্রাসী ব্যাটিংয়ে শুভমান গিল ফিফটি তোলার পর বেশি সময় নেননি রোহিত শর্মাও। ভারতের অধিনায়ক মন্থর শুরুর পরও ফিফটি তুলে নেন ৪৯ বলে। পরে অবশ্য বেশি সময় তাকে থাকতে দেননি সাদাব খান। রোহিতকে ফিরিয়ে বহুল কাঙ্ক্ষিত সাফল্য এনে দিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার। এরপর শাহিন দেখাচ্ছিলেন তোপ।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ১২১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন সাদাব। পরের ওভারে ফিফটি করা আরেক ব্যাটার শুভমান গিলকে ফেরান শাহিন আফ্রিদি। দুই ওপেনারের ফেরায় চাপে পড়া ভারতকে টানছিলেন বিরাট কোহলি ও দলে ফেরা কেএল রাহুল। তবে বেশি দূর টানতে হয়নি তাদের। ২৪.১ ওভারে বৃষ্টি শুরু হলে সাজঘরে ফিরতে হয় তাদের দুজনকে।

ম্যাচটি রিজার্ভ ডেতে গড়ানোয় পরদিন একই অবস্থান থেকে শুরু হবে ম্যাচটি। ১৬ বল থেকে ৮ রানে বিরাট ও ২৮ বল থেকে ১৭ রানে উইকেটে আসবেন রাহুল।

উল্লেখ্য, দুই দলের গ্রুপপর্বের প্রথম ম্যাচটিও শেষ হয়েছিল বৃষ্টির কারণে। ওই ম্যাচে রিজার্ভ ডে না থাকায় পয়েন্ট ভাগ করেছিল দুদল। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা