এমটিবি ক্লাব ফুটবল উৎসব
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩ ২২:৩৪ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩ ২৩:২৮ পিএম
পঞ্চম এমটিবি ক্লাব ফুটবল উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে ইউনাইটেড জায়ান্টস। রানার্সআপ হয়েছে রিস্ক অ্যাভেঞ্জারস। ঢাকার মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি খেলার মাঠে অনুষ্ঠিত হয় এই ফুটবল টুর্নামেন্ট। আসরে এমটিবির বিভিন্ন ডিভিশন, ডিপার্টমেন্ট ও ব্রাঞ্চ থেকে ৩১টি দল অংশ নেয়।
আরও পড়ুন - মার্শের চোখে ফাইনালে যারা
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মালেক ও পরিচালক হেদায়েত উল্লাহ তাদের প্রাণবন্ত উপস্থিতির মাধ্যমে উৎসবটিকে আরও বর্ণিল করে তোলেন। দিনব্যাপী প্রাণবন্ত আয়োজন শেষে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন।
অন্যান্যের মধ্যে এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী আখতার আসিফ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এমটিবি ক্লাবের প্রেসিডেন্ট খালিদ মাহমুদ খান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ- বখতিয়ার হোসেন, শামসুল ইসলাম, শাফকাত হোসেন ও উসমান রাশেদ মুয়ীনসহ অন্যান্য এমটিবিয়ান ও তাদের পরিবারের সদস্যরা এই ফুটবল উৎসবে অংশ নেন।