× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মার্শের চোখে ফাইনালে যারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩ ২২:১০ পিএম

মার্শের চোখে ফাইনালে যারা

এক যুগ আগে ঘরের মাটিতে বিশ্বকাপ জিতেছিল ভারত। আসন্ন ভারত বিশ্বকাপেও দলটিকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা তেমনটি। এমনটি অবশ্য মনে করেন না অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ।

আরও পড়ুন - ভারত-পাকিস্তানের ম্যাচ গেল রিজার্ভ ডেতে

বিশ্বকাপ জেতা তো দূরে থাক ফাইনালেও ভারতকে দেখেন না দক্ষিণ আফ্রিকা সফরের অজি অধিনায়ক। তার মতে, বিশ্বকাপের ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও পাকিস্তান।

সম্প্রতি ক্লাব প্রেইরি ফায়ার নামের ইউটিউব চ্যানেলে অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট ও ইংলিশ কিংবদন্তি মাইকেল ভনের সঙ্গে যোগ দিয়ে বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করেন মার্শ। বলেন, ‘আমার মনে হয় অস্ট্রেলিয়া ও পাকিস্তান ফাইনাল খেলবে।’

মার্শের এমন কথার পর ভন অবশ্য তাকে মনে করিয়ে দিয়েছেন, এজন্য তাকে ভারতীয় সমর্থকের রোষানলে পুড়তে হতে হবে। এমন অভিজ্ঞতা যে আগেও আছে মার্শের সেটাও তিনি জানিয়ে দিয়েছেন ভনকে।

বলেন, ‘কয়েক মাস আগে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের স্কোরকার্ড কেমন হতে পারে। আমি বলেছিলাম, অস্ট্রেলিয়া ২০৭ আর ভারত ৬৫ রানে অলআউট। একবার কল্পনা করুন, আমার সামাজিক যোগাযোগমাধ্যমে কী পরিমাণ ভারতীয় সমর্থকরা ভিড় করেছিল। আমার মনে হয় না, তারা আমার মজাটা ধরতে পেরেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা