× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হৃদয়ের ফিফটি, বাংলাদেশ ১৮৩/৬

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:৫৬ পিএম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩ ০০:০২ এএম

হৃদয়ের ফিফটি, বাংলাদেশ ১৮৩/৬

ব্যাটিংয়ে শুরুটা ভালো ছিল। কিন্তু সেটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ৮৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপদেই পড়েছিল দেশের ছেলেরা। তবে দলকে বিপদ থেকে টেনে তুলেছেন তাওহিদ হৃদয়। বুক চিতিয়ে লড়ে ফিফটি হাঁকিয়ে দলকে নিয়ে এগোচ্ছেন এ তরিুণ তুর্কি। 

আরও পড়ুন - বিশ্বকাপে আন্ডারডগ পাকিস্তান!

দুরন্ত ব্যাটিং করে যাচ্ছেন হৃদয়। ৬৮* রান নিয়ে এখনো ব্যাটিং করে যাচ্ছেন এ তারকা ব্যাটার। তবে ২৯ রান নিয়ে ফিরে গেছেন মুশফিকুর রহিম। তার আগে লিটন দাস দলীয় স্কোরে যোগ করে মাত্র ১৪ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান তুলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে তিন উইকেট শিকার করেছেন দাসুন শানাকা। মহেশ ঠিকশানা, মাথিশা পাথিরানা ও দুনিথ ওয়েলাগে একটি করে উইকেট নিয়েছেন।

দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও মেহেদী হাসান মিরাজ ব্যাটিং দৃঢ়তার আভাস দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। দুজনে উইকেটে থিতুও হয়েছিলেন। কিন্তু ৫৫ রানে থামে তাদের পার্টনারশিপ। তবে দুজনের কেউ ইনিংস বড় করতে পারেননি। ২৮ রান নিয়ে সবার আগে সাজঘরের পথ ধরেন মিরাজ। ২১ রানে দাসুন শানাকার বলে শিকার বনে যান নাঈম।

মিরাজ যাওয়ার পরই মূলত ব্যাটিং লাইনআপে মড়ক লেগেছে। নাঈমের পর আউট হয়ে ফিরেছেন সাকিব আল হাসানও। ক্যাপ্টেন ব্যাট হাতে পুরোপুরি হতাশ করেছেন সবাইকে। তার ব্যাট থেকে এসেছে মাত্র ৩ রান। 

সাদিরা সামারাবিক্রমা বলতে গেলে বাংলাদেশের বোলিং তোপ একাই সামাল দিয়ে ব্যাট হাতে লড়াই করে গেছেন। কিন্তু ৭ রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি। তার সঙ্গে কুশল মেন্ডিস ও পাথুম নিসানকাও জ্বলেছেন ব্যাট হাতে। ত্রয়ীর দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রানের পুঁজি গড়েছে লঙ্কানরা। 

এশিয়া কাপের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে যে করেই হোক আজ জিততে হবে সাকিবদের। বাঁচা-মরার ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিদের জয়ের জন্য ছুঁতে হবে ২৫৮ রানের লক্ষ্যটা। কলম্বোর আর প্রেমাদাসার স্লো উইকেটে যেটা রীতিমতো চ্যালেঞ্জিং।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা